ads
বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ১২:৩৪ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

লিভারপুলের বিদায়

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৫ এপ্রিল, ২০২১
  • ৩৪ বার পঠিত

চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালে ফিরতি লেগে ইংলিশ ক্লাব লিভারপুলের বিপক্ষে গোলশূন্য ড্র করেছে স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদ।

বুধবার রাতে (১৪ এপ্রিল) অ্যানফিল্ডে গোলশূন্য ড্র হয় ম্যাচটি। এর আগে প্রথম লেগে নিজেদের মাঠে লিভারপুলকে ৩-১ গোলের ব্যবধানে হারিয়েছিল রিয়াল।

নিজেদের মাঠে খেলা। চেনা পরিবেশ, চেনা আবহাওয়া। সেই সুযোগটাই কাজে লাগাতে চেয়েছিল লিভারপুল। বেশ কয়েকবার গোলের সুযোগও আসে। কিন্তু ভাগ্য তাদের সাথে ছিল না। ম্যাচের দ্বিতীয় মিনিটেই সুযোগ এসেছিল এগিয়ে যাওয়ার। কিন্তু ব্যর্থ হন লিভারপুল তারকা ফুটবলার মোহামেদ সালাহ।

১১তম মিনিটে আবারও সুযোগ আসে স্বাগতিকদের সামনে। তবে কর্নারের বিনিময়ে লিভারপুলের প্রচেষ্টা ব্যর্থ করে দেন রিয়াল গোলরক্ষক। ৪০ ও ৪১তম মিনিটেও সুযোগ আসে স্বাগতিকদের সামনে। কিন্তু তা কাজে আসেনি।

প্রথমার্ধের ব্যর্থতার বৃত্ত থেকে দ্বিতীয়ার্ধেও বের হতে হতে পারেনি লিভারপুল। দ্বিতীয়ার্ধের শুরুতেই দারুণ সুযোগ পেয়েও কাজে লাগাতে পারেনি ক্লাবটি।

প্রতিপক্ষের মাঠে চাপের মুখে থাকলেও বেশ কয়েকবার গোলের সুযোগ পায় রিয়ালও। তবে জালে বল পাঠাতে পারেননি জিনেদিন জিদানের শিষ্যরা। ম্যাচ ড্র করেই শেষ চারে জায়গা করে নিতে হয় রিয়ালকে, যেখানে তাদের প্রতিপক্ষ চেলসি।

এদিকে অপর ম্যাচে বরুশিয়া ডর্টমুন্ডকে ২-১ গোলে হারিয়ে শেষ চারে উঠেছে ম্যানচেস্টার সিটি। দুই লেগ মিলিয়ে ৪-২ গোলের অগ্রগামিতায় সেমি নিশ্চিত হয় পেপ গুয়ার্দিওলার শিষ্যদের। সেখানে তাদের প্রতিপক্ষ ফরাসি চ্যাম্পিয়ন পিএসজি।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102