মাহে রমজান ও বাংলা নতুন বছরে সবাইকে শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশ জাতীয় ফুটবল দলের এবং সাইফ স্পোর্টিং ক্লাবের অধিনায়ক জামাল ভূঁইয়া।
নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে তিনি লিখেছেন, ‘শুভ নববর্ষ এভরিওয়ান ও রমজান মুবারক।’
জামাল ভূঁইয়া বর্তমানে ডেনমার্ক অবস্থান করছেন। করোনাভাইরাস ও লকডাউনের পর বাফুফে যখন অনির্দিষ্ট সময়ের জন্য প্রিমিয়ার লিগের দ্বিতীয় পর্ব শুরু স্থগিত করে তখনই জামাল ডেনমার্ক চলে যান।