ads
মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ০১:৫১ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

ক্ষমা চাইতে বললেন শাহরুখ: রাসেলের কড়া জবাব

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৫ এপ্রিল, ২০২১
  • ৩১ বার পঠিত

জয়ের জন্য ৩১ বলে কলকাতা নাইট রাইডার্সের চাই ৩১ রান। হাতে উইকেট ৭টি। অথচ তাদের হাতের মুঠোয় থাকা ম্যাচটি কিনা জিতে নিল মুম্বাই ইন্ডিয়ান্স। কলকাতার এমন হার আক্ষেপে পুড়িয়েছে দলটির মালিক শাহরুখ খানকে।

বলিউড বাদশাহ খ্যাত তারকা ম্যাচের পর সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে প্রকাশ করেন তীব্র হতাশা। সেই টুইটের প্রতিক্রিয়া জানিয়েছেন দলের তারকা অলরাউন্ডার আন্দ্রে রাসেল।

ম্যাচের শেষদিকে ছড়ায় দারুণ উত্তেজনা। নিতিশ রানার হাফ সেঞ্চুরিতে নিশ্চিত জয়ের পথে থাকা কলকাতা পা হড়কায় অবিশ্বাস্যভাবে। শেষ ৩১ বলে তারা স্কোরবোর্ডে যোগ করতে পারে মোটে ২০ রান। এসময়ে সাজঘরে ফেরত যান রানা, সাকিব আল হাসান, আন্দ্রে রাসেল ও প্যাট কামিন্স। মুম্বাইকে জেতাতে দুই স্পিনার রাহুল চাহার ও ক্রুনাল পান্ডিয়া এবং দুই পেসার জাসপ্রিত বুমরাহ ও ট্রেন্ট বোল্ট করেন আঁটসাঁট বোলিং। তবে কলকাতার ব্যাটসম্যানদের উইকেট ছুঁড়ে আসা ও হঠাৎ করে ব্যাটে বল লাগাতে ভুলে যাওয়ার দায়ও কম নয়!

দল তালগোল পাকিয়ে সহজ সমীকরণ মেলাতে ব্যর্থ হওয়ায় হতাশ শাহরুখ ক্ষমা চেয়ে করেন টুইট, ‘হতাশাজনক পারফরম্যান্স। অন্তত এটা বলতে হবে। ভক্তদের কাছে ক্ষমা চাইছে কলকাতা নাইট রাইডার্স।’

ম্যাচে বল হাতে ২ ওভারে ৫ উইকেট তুলে নিলেও ব্যাট হাতে কাজের কাজ করতে পারেননি আন্দ্রে রাসেল। ম্যাচ শেষে দল মালিকের টুইটের প্রতিক্রিয়া জানান তিনি।

তিনি বলেন, ‘হ্যা, আমি সেই টুইটকে সমর্থন করি। তবে দিন শেষে এটা ক্রিকেট খেলা, শেষ না হওয়া অব্দি আপনি নিশ্চিত হতে পারবেন না।’

তবে দল এখনো আত্মবিশ্বাসী বলে জানান রাসেল। ‘আমি মনে করি আমরা এখনো আত্মবিশ্বাসী। আমরা বেশ ভালো ক্রিকেট খেলেছি এবং সবাইকে নিয়ে আমি গর্বিত। আমরা অবশ্যই হতাশ, তবে এটাই পথের শেষ না। এটা কেবলই দ্বিতীয় খেলা এবং আমরা এটা থেকে শিক্ষা নিচ্ছি।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102