ads
বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০৪:১৬ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

ভারতে করোনার ভয়াবহ রূপ, ২৪ ঘণ্টায় শনাক্ত দুই লক্ষাধিক

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৫ এপ্রিল, ২০২১
  • ৩৪ বার পঠিত

ভারতে ভয়াবহ রূপ নিয়েছে করোনাভাইরাস। দেশটিতে একদিনেই রেকর্ড দুই লাখের বেশি মানুষ আক্রান্ত হয়েছে। মৃত্যু হয়েছে হাজারের ওপরে। মরদেহ সৎকারে হিমশিম খাচ্ছে শ্মশান ও গোরস্থান কর্তৃপক্ষ। মহামারি নিয়ন্ত্রণে মহারাষ্ট্রে পূর্ণাঙ্গ লকডাউনসহ বিভিন্ন রাজ্যে কড়াকড়ি আরোপ করা হয়েছে। কোভিড পরিস্থিতির উন্নতি নেই যুক্তরাষ্ট্র ও ব্রাজিলেও। ইউরোপের দেশগুলোর মধ্যে পোল্যান্ডের অবস্থাও ভয়াবহ।

কে বলবে করোনা মহামারি চলছে? ভারতে একদিনেই রেকর্ড ২ লাখের বেশি মানুষ করোনায় আক্রান্ত হলেও স্বাস্থ্যবিধি উপেক্ষা করে কুম্ভমেলায় শুচিস্নানে মেতে ওঠেন লাখ লাখ মানুষ। জরিমানা করেও তাদের দমাতে পারছে না পুলিশ। উত্তরাখণ্ডের এই কুম্ভমেলাকে করোনা বিস্তারের মহোৎসব বলছেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা।

করোনার দ্বিতীয় ঢেউয়ের মহামারি কেন্দ্র হয়েছে উঠেছে ভারতের অন্যতম ধনী রাজ্য মহারাষ্ট্র। বুধবার রাত থেকে এরই মধ্যে পূর্ণাঙ্গ লকডাউন জারি করেছে রাজ্যটির সরকার। জনসমাগম হয় এমন স্থানে সাধারণ মানুষের চলাচল নিয়ন্ত্রণের পাশাপাশি জরুরি সেবা ছাড়া সব ধরনের ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রাখার নির্দেশনা জারি হয়েছে। স্বাস্থ্যবিধি ও লকডাউন মানাতে বুধবার থেকেই নিরাপত্তা বাহিনীকে রাস্তায় টহল দিতে দেখা যায়। তবে লকডাউনের কারণে খেটে খাওয়া মানুষের পাশাপাশি দেশটির অর্থনীতির চরম অবনতির আশঙ্কা করছেন অনেকে।

দেশটির বিশেষজ্ঞরা বলছেন, লকডাউনের কারণে ২০ লাখের বেশি ব্যবসায়ী ক্ষতিগ্রস্ত হবেন। সরকার এই বিষয়টি বিবেচনা করছে না।

ভারতীয় এক উদ্যোক্তা বলেন, আমাদের এখন আবার কর্মী ছাঁটাই করতে হবে। আমরা আগের ক্ষতিই এখনো পুষিয়ে উঠতে পারিনি। এখনো আমরা কর্মীদের ৫০ শতাংশ বেতন দিচ্ছি। পুরো বেতন দেওয়ার মতো সক্ষমতায় আমরা এখনো ফিরে আসতে পারি নাই।

আক্রান্তের সঙ্গে পাল্লা দিয়ে মৃতের সংখ্যা বাড়ায় বিভিন্ন শ্মশান ও গোরস্থান কর্তৃপক্ষকেও হিমশিম খেতে হচ্ছে। এ ছাড়া কর্ণাটকে রেকর্ড আক্রান্ত শনাক্ত হয়েছে। দিল্লির হাসপাতালগুলোতে দেখা দিয়েছে শয্যা সংকট।

এদিকে আক্রান্ত ও মৃতের দিক দিয়ে শীর্ষে থাকা যুক্তরাষ্ট্রের করোনা পরিস্থিতিরও তেমন উন্নতি নেই। দিন দিন পরিস্থিতির অবনতি হচ্ছে ব্রাজিলের। ইউরোপের দেশগুলোর মধ্যে নাজুক অবস্থা পোল্যান্ডের।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102