ads
মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ০৩:১৬ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

আউট হয়ে চেয়ারের ওপর ঝাল মেটালেন কোহলি, হলেন তিরস্কৃত

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৫ এপ্রিল, ২০২১
  • ৩১ বার পঠিত

সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষে শ্বাসরুদ্ধকর এক জয় পেয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। প্রথম দুই ম্যাচ জিতে এখন শীর্ষে অবস্থান করছে বেঙ্গালুরু। তবে দলটির অধিনায়ক বিরাট কোহলি আইপিএলের আচরণ বিধি ভঙ্গ করে হয়েছেন তিরস্কৃত।

বেঙ্গালুরুর ইনিংসের ১৩তম ওভারে জেসন হোল্ডারের বলে আউট হন ২৯ বলে ৩৩ রান করা কোহলি। আউট হওয়ার পরে নিজের আবেগ নিয়ন্ত্রণ রাখতে পারেননি তিনি। ডাগআউটে পৌঁছে ব্যাট দিয়ে আঘাত করে চেয়ার ফেলে দেন। এর আগে ব্যাট দিয়ে আঘাত করেন বাউন্ডারি লাইনেও। এই ঘটনার ভিডিও মুহূর্তেই সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। এমন কাজ করে কোহলিও অবশ্য ছাড় পাননি।

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) কোড অব কন্ডাক্টের ২.২ ধারা অনুযায়ী কোহলিকে তিরস্কৃত করা হয়েছে। বেশ অল্পের ওপর দিয়েই গেল কোহলির শাস্তি। প্রায় একই অপরাধের জন্য ২০১৬ সালে গৌতম গম্ভীরকে তার ম্যাচ ফির ১৫ শতাংশ জরিমানা করা হয়েছিল।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102