ads
বুধবার, ১৭ জুন ২০২৬, ১২:৪৩ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

লকডাউনে বিশাল গরুর হাট নেত্রকোনার মদনে

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৫ এপ্রিল, ২০২১
  • ৩৫ বার পঠিত

করোনা সংক্রমণ বেড়ে যাওয়াতে সরকার সারাদেশে সর্বাত্মক লকডাউন ঘোষণা করেছে। এ লকডাউন উপেক্ষা করে নেত্রকোনার মদনে বসেছে পশুহাট।

বৃহস্পতিবার (১৫ এপ্রিল) পৌর সদরে দেওয়ার বাজারে এ হাট বসিয়েছে বাজার কর্তৃপক্ষ। এ নিয়ে এলাকার সচেতন মহলের মাঝে ক্ষোভের সৃষ্টি হয়েছে। প্রশাসন এ বিষয়ে কোনো রকম পদক্ষেপ গ্রহণ না করায় হাট বন্ধ রাখা সম্ভব হয়নি বলে জানান বাজার কর্তৃপক্ষ।

জানা গেছে, নেত্রকোনা মদন উপজেলার সর্ববৃহৎ হাট পৌর সদরের দেওয়ান বাজার প্রতি সপ্তাহে সোমবার ও বৃহস্পতিবার বসে। তবে সপ্তাহে একদিন বৃহস্পতিবার বসে পশুর হাট। হাটে স্বাস্থ্যবিধি মানার বালাই নেই। হাটে আসা লোকজনের মুখে কোন মাস্ক নেই।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা বুলবুল আহমেদ জানান, গরুর হাট বসানো বন্ধ রাখা সরকারি নির্দেশনা না থাকায় ব্যবস্থা নেয়া সম্ভব হচ্ছে না। তবে এ বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে কথা বলে ব্যবস্থা নেয়া হবে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102