ads
বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০২:১৫ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

‘খালেদা জিয়া ভালো আছেন’

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৫ এপ্রিল, ২০২১
  • ৩৯ বার পঠিত

করোনা আক্রান্ত বিএনপি চেয়ারপাসন বেগম খালেদা জিয়া ভালো আছেন। তবে বুধবার রাতে এবং বৃহস্পতিবার রাতে বেগম জিয়ার সামান্য জ্বর ছিল বলে জানিয়েছেন তার জন্য গঠিত মেডিকেল বোর্ডের প্রধান অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী। বৃহস্পতিবার বিকালে খালেদা জিয়ার সঙ্গে তার বাসায় দেখা করে এ তথ্য জানান তিনি।

ডা. এফ এম সিদ্দিকী বলেন, গত দুইদিনের ম্যাডামের বর্তমান যে অবস্থা এ নিয়ে আমরা একটি রিপোর্ট করিয়েছি।

শনিবার যে রিপোর্ট করেছিলাম এই রিপোর্টের সঙ্গে গত দুইদিন রিপোর্ট একই ছিল। এতে আমরা দেখেছি ম্যাডামের শারীরিক অবস্থা যেটা, পালস, ব্লাড প্রেসার, অক্সিজেন স্যাচুরেশন আলহামদুলিল্লাহ সব ঠিক আছে। আমরা ওনার যে টেস্টগুলো করিয়েছি এর মধ্যে দেখা যাচ্ছে, ওনার রেস্ট এবং হাঁটাহাঁটির পরেও উনার অক্সিজেন স্যাচুরেশন অবস্থা ভালো থাকে। এটা হচ্ছে তার ফিজিক্যাল প্যারামিটার। ব্লাড রিপোর্টগুলো ভালো আছে।

তিনি বলেন, নতুন উপসর্গ আমরা দেখেছি সেটা হচ্ছে, গতকাল রাতে ওনার একটু জ্বর উঠেছিল। ১০০ এর মতো ছিল। আজকে সকালেও ওনার সামান্য জ্বর হয়েছিল। জ্বর কিছুক্ষণ যাবৎ ছিল। তবে এখন যেটা দেখলাম, তার শারীরিক অবস্থা স্থিতিশীল আছে এবং তিনি ভালো আছেন।

আমাদের মনে রাখতে হবে, করোনা আক্রান্ত হওয়ার পর আজকে হলো সপ্তম দিন। এখন দ্বিতীয় সপ্তাহে এন্ট্রি হচ্ছে। আমি আগেও বলেছি করোনা আক্রান্ত হওয়ার প্রথম সপ্তাহ এবং দ্বিতীয় সপ্তাহের মতে পার্থক্য রয়েছে। করোনার যত জটিলতা দ্বিতীয় সপ্তাহের বেশি হয়। সেজন্য আমরা আর একটু কেয়ারফুল হতে চাই।

এফ এম সিদ্দিকী বলেন, আমরা সিদ্ধান্ত নিয়েছি যেকোন সময় ম্যাডামের সিটি স্ক্যান করে ফেলব। এটা খুব শিগগিরই করবো। এজন্য আমরা প্রস্তুতি নিয়ে রেখেছি। এরপর আমরা বলতে পারবো বাসায় রেখে চিকিৎসা করবো নাকি কয়েক দিন হাসপাতালে রেখে অবজারবেশন করবো। সবকিছুই নির্ভর করবে সিটি স্ক্যান রিপোর্টের উপর।

আপনারা জানেন ম্যাডামের আগে থেকেই থেকেই আর্থাইটিস, ডায়াবেটিসের সমস্যা আছে। ডায়াবেটিস এখন নিয়ন্ত্রণে আছে। প্রতিদিন তিনবার আমার ব্লাড সুগার মনিটর করছি। আমরা প্রতিদিন ট্যাবলেট এবং ইনসুলিন দিয়ে ওনার ব্লাড সুগার কন্ট্রোল করছি। বেগম জিয়া মানসিকভাবে স্ট্যাবল আছেন এবং যথেষ্ট ভাল আছেন। তিনি দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।

এ সময় আরো উপস্থিত ছিলেন- বিএনপির ভাইস চেয়ারম্যান ও খালেদা জিয়ার মেডিকেল বোর্ডের চিকিৎক অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন, ডা. মো. শাকুর খান, ডা. মোহাম্মদ আল মামুন।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102