ads
বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০৫:১০ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

মালয়েশিয়ায় জাল পাসপোর্ট তৈরির অভিযোগে ৩ বাংলাদেশি আটক

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৫ এপ্রিল, ২০২১
  • ৩৩ বার পঠিত

মালয়েশিয়ায় পাসপোর্ট ও নথিপত্র জাল করার অভিযোগে ৩ বাংলাদেশিকে আটক করেছে দেশটির পুলিশ। তদন্তের স্বার্থে তাদের নাম প্রকাশ করা হয়নি।

স্থানীয় সময় বৃহস্পতিবার (১৫ এপ্রিল) সেলাঙ্গর প্রদেশের আম্পাং জায়া জেলা পুলিশের প্রধান এসিপি মোহাম্মদ ফারুক এশা এক বিবৃতিতে এ তথ্য জানান।

তিনি জানান, জালান আম্পাং-এর একটি বাড়িতে অভিযানের পর পাসপোর্ট জাল করার সঙ্গে জড়িত সন্দেহে পুলিশ ৩৬ থেকে ৪৬ বছর বয়সী তিন বাংলাদেশিকে আটক করেছে। প্রকৃতপক্ষে এ সিন্ডিকেটের বেশিরভাগ গ্রাহক মালয়েশিয়ায় চাকরি পাওয়া আরও সহজ করার জন্য জাল ডকুমেন্টটি কেনেন। কারণ নিয়োগকারীরা পাসপোর্ট নেই এমন বিদেশি কর্মী নিয়োগের ভয়ে ভীত থাকেন। এ জন্য অবৈধ অভিবাসীরা জাল পাসপোর্ট ও জাল কাগজপত্র কিনে বিভিন্ন কল-কারখানায় কর্মরত আছেন।

এ সময় জালিয়াতির কাজে ব্যবহৃত ল্যাপটপ, প্রিন্টার, ১২টি বাংলাদেশি পাসপোর্ট, নগদ লেনদেনের স্লিপ, কয়েকটি পাসপোর্টের কপি এবং পুলিশ প্রতিবেদনের দুটি কপিও জব্দ করা হয়।

আটক বাংলাদেশিদের বিরুদ্ধে পাসপোর্ট আইন ১৯৬৬-এর ১২ (১) ধারা এবং একই আইনের ১২ (বি) ধারা এবং অভিবাসন আইন ১৯৫৯/১৯৬৩ (আইন ১৫৫) (সংশোধনী ২০০২)-এর ধারা ৬ (১) (সি)-এর অধীনে তদন্ত করা হচ্ছে বলে জানান এ পুলিশ কর্মকর্তা।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102