ads
বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০৫:১২ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

পাসপোর্ট সূচকে বাংলাদেশের এক ধাপ উন্নতি

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৫ এপ্রিল, ২০২১
  • ৩১ বার পঠিত

হেনলি পাসপোর্ট সূচকের সর্বশেষ সংস্করণে এক ধাপ উন্নতি হয়েছে বাংলাদেশের। সূচকের ১১০টি অবস্থানের মধ্যে এ বছর এক ধাপ এগিয়ে বাংলাদেশ ১০০তম স্থানে উঠে এসেছে।

বিশ্বের সব দেশের পাসপোর্টের মূল র‍্যাঙ্কিং তৈরি করে থাকে হেনলি সূচক। পূর্ববর্তী ভিসা ছাড়া কতগুলো দেশে যাওয়া যাবে তার ভিত্তিতে এ সূচক তৈরি করা হয়।

২০২১ সালের সর্বশেষ সূচক অনুযায়ী, এ মুহূর্তে পূর্ববর্তী ভিসা ছাড়া অর্থাৎ অন-অ্যারাইভাল ভিসায় ৪১টি দেশে ভ্রমণ করতে পারবেন বাংলাদেশের পাসপোর্টধারীরা।

হেনলি’র সূচকের সর্বোচ্চ অবস্থানে রয়েছে জাপান। দ্বিতীয় অবস্থানে সিঙ্গাপুর। এ দেশ দুটির নাগরিকরা যথাক্রমে ১৯৩ ও ১৯২টি দেশে ভিসা ছাড়াই ভ্রমণ করতে পারবেন। তৃতীয় অবস্থানে যৌথভাবে রয়েছে দক্ষিণ কোরিয়া ও জার্মানি।

তালিকায় যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য যৌথভাবে ৭ম অবস্থানে রয়েছে। এ দুটি দেশের পাসপোর্টধারীরা ভিসা ছাড়া ভ্রমণ করতে পারবেন ১৮৭টি দেশে।

এদিকে দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে মালদ্বীপের অবস্থান রয়েছে সবার উপরে। সূচকের ৬০তম অবস্থানে থাকা দেশটির পাসপোর্টধারীরা ৮৭টি দেশে ভিসা ছাড়া ভ্রমণ করতে পারবেন।

আর সূচকে নেপাল ও পাকিস্তানের অবস্থান বাংলাদেশের নিচে। দেশ দুটি রয়েছে যথাক্রমে ১০৩ ও ১০৭তম স্থানে। তালিকার সর্বশেষ অবস্থানে রয়েছে আফগানিস্তান।

প্রতিবেশী মিয়ানমারের অবস্থান ৯৪তম। ভারত রয়েছে ৮৪তম স্থানে, ভুটান ৮৯তম ও দ্বীপ রাষ্ট্র শ্রীলংকা ৯৯তম স্থানে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102