ads
বুধবার, ১৭ জুন ২০২৬, ১২:৪০ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

চাঁপাইনবাবগঞ্জে বিজিবি’র অভিযানে মাদকসহ আটক-১

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৫ এপ্রিল, ২০২১
  • ৩১ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ: ৫৯ বিজিবির অভিযানে চাঁপাইনবাবগঞ্জের নতুন ব্রীজ
সেতাউর রহমান মার্কেট থেকে বিপুল পরিমান হেরোইন এবং ইয়াবাসহ ১ জনকে আটক করা হয়েছে।

১৫ এপ্রিল বৃহস্পতিবার দুপুর ২ টা থেকে দুপুর ৩ টা পর্যন্ত ব্যাটালিয়নের সহকারী পরিচালক মোহাম্মদ হাফিজুর রহমান বিজিবিএমএস এর নেতৃত্বে ৮ জন বিজিবি সদস্যদের সমন্বয়ের একটি দল সেতাউর রহমান মার্কেটে এ বিশেষ অভিযানটি চালায়।

মাদক চোরাকারবারী হচ্ছে, শিবগঞ্জ উপজেলার আজমতপুর হাজার বিঘা উত্তর চাঁদপুর গ্রামের মেসের আলীর ছেলে মো. শাহরিয়ার কামাল ডালিম (৪৮)।

জানাগেছে, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান টি চালায় ৫৯ বিজিবির দলটি। এ সময় ৪৫ লাখ ৬৮ হাজার ২০০ টাকা মূল্যের ২ কেজি ২২৮ গ্রাম হেরোইন ও ৩৭৪ পিচ ইয়াবা ট্যাবলেটসহ ডালিমকে হাতেনাতে আটক করা হয়।

এ ব্যাপারে ৫৯ বিজিবির রহনপুর ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল মো. আমীর হোসেন মোল্লা পিএসসি মাদকসহ মাদকসহ ১ জন আটকের বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।

এ ছাড়াও সীমান্তে সকল ধরণের চোরাচালানের বিরুদ্ধে বর্ডার গার্ড বাংলাদেশের এই অভিযান অব্যাহত থাকবে বলেও জানান আমীর হোসেন মোল্লা।

বিজিবি জানায়, আসামী শাহরিয়ার কামাল ডালিম রাষ্ট্রবিরোধী কাজে জড়িত ও বিভিন্ন তথ্য আদান প্রদান করে। এ ছাড়াও সে নারী ব্যবসার সাথে জড়িত। আসামীর বিরুদ্ধে চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102