ads
বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০৮:০৫ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

৪০ বছরের নিচের মানুষরা করোনার অধিক ঝুঁকিতে

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৫ এপ্রিল, ২০২১
  • ২৯ বার পঠিত

ভারতের ভুবনেশ্বরে ১৭ বছর বয়সী টিনেজ থেকে শুরু করে ৪০ বছর বয়সীদের প্রথম দফা করোনা সংক্রমণের চেয়ে এবার দ্বিতীয় দফা বা ঢেউয়ে অধিক হারে সংক্রমিত করছে করোনা ভাইরাস। এ নিয়ে স্বাস্থ্য বিশেষজ্ঞরা সতর্কতা দিয়েছেন।

তারা বলেছেন, এক্ষেত্রে কোনো রকম অবহেলা করলে তাতে মারাত্মক পরিণতি নেমে আসতে পারে। কারণ, এই বয়সসীমার জন্য এখনও কোনো করোনা ভাইরাসের টিকা নেই। ১৫ই ফেব্রুয়ারি থেকে ১২ই এপ্রিল পর্যন্ত ওড়িশা রাজ্যের করোনা আক্রান্ত মানুষদের তথ্য বিশ্লেষণ করে দেখা গেছে এ সময়ে পর্যন্ত নতুন মোট সংক্রমণের সংখ্যা ১৬ হাজার ৮২৪ জনের মধ্যে ১৩১৬ জনই শিশু। এদের বয়স ১৬ বছরের নিচে। ৮৭০২ জনের বয়স ১৭ থেকে ৪০ বছরের মধ্যে। প্রথম দফা সংক্রমণে করোনা আক্রান্ত শিশুর শতকরা হার ছিল ৬ ভাগ।

কিন্তু তা বেড়ে এখন ৮ ভাগে দাঁড়িয়েছে। আর প্রাপ্ত বয়স্কদের ক্ষেত্রে তা ৫০ ভাগ থেকে বেড়ে ৫২ ভাগে দাঁড়িয়েছে। গত বছর ১৫ই মার্চ থেকে ৩১ শে ডিসেম্বর পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছিল ২১,২৫৪ জন শিশু। এ সময়ে আক্রান্ত প্রাপ্ত বয়স্কদের সংখ্যা ছিল এক লাখ ৬৩ হাজার ৬৮২। উভয় গ্রুপের রোগীদের মৃত্যুহারে উদ্বেগ দেখা দিয়েছিল। গত দু’মাসে যে ১১ জন মারা গেছে তার মধ্যে একজনের বয়স ১৬ বছরের নিচে। ৫ জনের বয়স ছিল ১৭ থেকে ৪০ বছরের মধ্যে। নতুন মৃতের ক্ষেত্রে এদের শতকরা হার যথাক্রমে ৯ ভাগ এবং ৪৫ ভাগ। গত বছর এই হার ছিল শতকরা ০.৪৭ ভাগ এবং ১১ ভাগ।

এর পরেই করোনার বিপজ্জনক ঝুঁকিতে এ রাজ্যে রয়েছেন ৪১ থেকে ৬০ বছর বয়সীরা। এ বছর ৫২৬৩ জনের দেহে করোনা ভাইরাস শনাক্ত করা হয়েছে। তারা মোট আক্রান্তের শতকরা ৩১ ভাগ। গত বছর এক লাখ ৮ হাজার ৫৫১ জনের দেহে এই সংক্রমণ দেখা দিয়েছিল। তাদের শতকরা হার ছিল ৩৩ ভাগ। করোনার প্রথম দফায় ৮৪৫ জন মারা গিয়েছিলেন। তবে এবার এই বয়সসীমায় মৃতের কোনো রেকর্ড নেই। প্রবীণদের ক্ষেত্রে এই সংক্রমণ উল্লেখযোগ্যভাবে কমে গেছে।

গত বছর ৬০ বছরের ওপরে বয়সীদের মৃত্যু হার ছিল শতকরা ১১ ভাগ। এ বছর তা ৯ ভাগ। ফেব্রুয়ারি থেকে ১২ই এপ্রিল পর্যন্ত করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ১৫৪৩ জন প্রবীণ নাগরিক। তার মধ্যে ৫ জন মারা গেছেন। গত বছর এমন ৩৬ হাজার ৩৭৯ জন করোনায় আক্রান্ত হয়ে মারা গিয়েছিলেন ৮৩৬ জন।

গত বছর ওড়িশা রাজ্যে মোট ৩ লাখ ২৯ হাজার ৮৬৬ জনের দেহে করোনা ভাইরাস শনাক্ত করা হয়েছিল। এর মধ্যে মারা গেছেন ১৯০৭ জন।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102