ads
সোমবার, ৩০ মার্চ ২০২৬, ০৪:০৩ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

ইউরোপে করোনার তৃতীয় ঢেউ ভয়াবহ আকার ধারণ করেছে

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৫ এপ্রিল, ২০২১
  • ৩৩ বার পঠিত

ইউরোপে প্রতি মিনিটে ১৬০ জন করোনাভাইরাসে আক্রান্ত হচ্ছেন। এমনটাই জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। সংস্থাটির ইউরোপ অঞ্চলের পরিচালক ড. হ্যানস ক্লুগ জানান, বর্তমানে মহাদেশটিতে করোনার তৃতীয় ঢেউ আঘাত হেনেছে।

বৃহস্পতিবার গণমাধ্যমের সঙ্গে কথা বলার সময় এসব তথ্য প্রদান করেন তিনি। ক্লুগ বলেন, ইউরোপে করোনা পরিস্থিতি আসলেই ভয়াবহ। মহাদেশটিতে ১০ লাখেরও বেশি মানুষ এ রোগে প্রাণ হারিয়েছেন। এখনো প্রতি সপ্তাহে নতুন করে আক্রান্ত হচ্ছেন ১৬ লাখ মানুষ।

তিনি আরো জানান, শুধুমাত্র ৮০ বছরের ওপরের বয়সের মানুষের মধ্যে করোনার সংক্রমণের হার কমছে। তবে ভ্যাকসিন কাজ করছে এমন আভাসও পাওয়া যাচ্ছে বলে জানান তিনি।

করোনার তৃতীয় ঢেউয়ে সবথেকে বেশি আক্রান্ত হওয়া দেশগুলোর মধ্যে আছে ফ্রান্স। এরইমধ্যে এক বছর আগেকার অবস্থায় পৌঁছে গেছে দেশটি।

অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের তথ্যানুযায়ী, প্রতি ১০ লাখে সর্বোচ্চ সংখ্যক আক্রান্তের হিসেবে প্রথম ১০ দেশের ৭টিই ইউরোপের।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102