ads
বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ০২:৩০ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলা, বিশ্ববিদ্যালয়ে আগুন

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৫ এপ্রিল, ২০২১
  • ৩৩ বার পঠিত

সৌদি আরবে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও বিস্ফোরক-বোঝাই ড্রোন হামলা চালিয়েছে ইয়েমেনের হুতি বিদ্রোহীরা। তবে এসব হামলা আকাশপথে আটকে দেয় সৌদি জোট। তবে দেশটির ইয়েমেন সীমান্তবর্তী জিজান বিশ্ববিদ্যালয়ে এ হামলার ফলে আগুন ধরে যায়। বুধবার দেশটিতে এ হামলা হয়।খবর-আরব নিউজের।

বৃহস্পতিবার আল-এখবারিয়া টিভিতে বলা হয়, সৌদি আরবে ছোড়া হুতিদের ৫টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও চারটি বিস্ফোরক-বোঝাই ড্রোন ধ্বংস করে আরব জোট।

সৌদি জোটের মুখপাত্র তুর্কি আল মালকি বলেন, জাজানকে হামলার লক্ষ্যবস্তু বানানো ইরান সমর্থিত হুতি জঙ্গিদের সৌদি আরবে দীর্ঘ হামলার সর্বশেষ ঘটনা। জাজান বিশ্ববিদ্যালয় হল হামলার অন্যতম লক্ষ্যবস্তু; যা অন্যান্য বেসামরিক স্থাপনার মতো। বেসামরিক এলাকাগুলোকে আন্তর্জাতিক মানবাধিকার আইন সুরক্ষা দিয়ে থাকে।এই হামলা যুদ্ধঅপরাধ বলেও তিনি উল্লেখ করেন।

সৌদি নেতৃত্বাধীন সামরিক জোটের এক বিবৃতিতে বলা হয়েছে, বুধবার ভোরের দিকে সৌদি আরবের জিজান প্রদেশে ক্ষেপণাস্ত্র ও বোমাবাহী ড্রোন হামলা হয়েছে। সৌদি আরবের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে এসব ক্ষেপণাস্ত্র ও ড্রোন আটকে দেওয়ার পর ধ্বংস করা হয়। সে সময় ক্ষেপণাস্ত্র এবং ড্রোনের কিছু ধ্বংসাবশেষ জিজান বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ছড়িয়ে পড়লে আগুন ধরে যায়।

তবে হামলা এবং অগ্নিকাণ্ডের এই ঘটনায় কেউ নিহত হয়নি। এমনকি তাৎক্ষণিকভাবে কারো আহত হওয়ার তথ্যও নিশ্চিত হওয়া যায়নি।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102