ads
বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০৬:২০ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

ফরাসি নাগরিকদের পাকিস্তান ছাড়ার পরামর্শ

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৫ এপ্রিল, ২০২১
  • ৩০ বার পঠিত

ফরাসি নাগরিকদের সাময়িকভাবে পাকিস্তান ছাড়ার পরামর্শ দিয়েছে ফ্রান্স। দেশটিতে ফ্রান্সবিরোধী চলমান সহিংস বিক্ষোভের মধ্যে বৃহস্পতিবার ইসলামাবাদে অবস্থিত ফরাসি দূতাবাস এই পরামর্শ দিয়েছে।এছাড়া দেশটিতে ফরাসি স্বার্থের জন্য গুরুতর হুমকির বিষয়েও সতর্ক করা হয়েছে।

এ সপ্তাহে পাকিস্তানের হাজার হাজার ইসলামপন্থীর সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়েছে। মহানবীকে (সা.) নিয়ে কার্টুন আঁকায় যে বিক্ষোভ হয়েছে, সেখান থেকে বিক্ষোভকারীদের আটক করায় এর বিরুদ্ধে প্রতিবাদ কর্মসূচি চালান ইসলামপন্থীরা।

দেশটির কট্টরপন্থী ধর্মীয় গোষ্ঠী তেহরিক-ই-লাব্বাইক পাকিস্তানের (টিএলপি) হুমকির পর ফরাসি নাগরিক ও কোম্পানিগুলোকে সতর্ক করে দিয়ে বার্তা পাঠানো হয়েছে।

এতে বলা হয়েছে, ফ্রান্সের নাগরিক ও কোম্পানিগুলোকে আপাতত পাকিস্তান থেকে চলে যেতে। চলমান বাণিজ্যিক বিমানেই তারা পাকিস্তান ছেড়ে চলে যাবেন।

সূত্র: বিবিসি ও রয়টার্স।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102