ads
বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০৮:০৬ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

ব্রাজিলে মহামারি করোনায় শিশুদের রেকর্ড মৃত্যু

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৬ এপ্রিল, ২০২১
  • ৩০ বার পঠিত

মহামারি করোনায় লাতিন আমেরিকান দেশ ব্রাজিলে প্রতিদিনই তিন হাজারের বেশি মানুষের মৃত্যু হচ্ছে। তবে সবচেয়ে আশঙ্কার কথা হচ্ছে ভাইরাসে আক্রান্ত হয়ে দেশটিতে এখন পর্যন্ত রেকর্ড দুই হাজারের বেশি শিশু মারা গেছে। অপর্যাপ্ত টেস্টিং ও রোগ নির্ণয় করতে না পারাকেই দায়ী করছেন বিশেষজ্ঞরা।

করোনায় বিপর্যস্ত লাতিন আমেরিকান দেশ ব্রাজিল। একে তো আইসিইউ সংকট অন্যদিকে নেই পর্যাপ্ত অক্সিজেন সরবরাহ। এর মধ্যেই দেশটিতে প্রতিদিনই পাল্লা দিয়ে বাড়ছে আক্রান্ত ও মৃতের সংখ্যা। লাখ লাখ রোগীর চিকিৎসা দিতে হিমশিম খাচ্ছে স্বাস্থ্যকর্মীরা।

তবে সবচেয়ে আতঙ্কের বিষয় হচ্ছে, দেশটিতে ভাইরাসে শিশু মৃত্যুর হার বাড়ছেই। ব্রাজিলের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ফেব্রুয়ারি ২০২০ থেকে মার্চ ২০২১ পর্যন্ত দেশটিতে ভাইরাসে আক্রান্ত হয়ে দুই হাজার ৬০ শিশুর মৃত্যু হয়েছে। যাদের অর্ধেকের বয়স এক বছরের কম।

বেসরকারি সংস্থা ও বিশেষজ্ঞদের মতে, দেশটিতে পর্যাপ্ত করোনা টেস্টের সংকট রয়েছে। এর ফলে শিশুরা করোনায় আক্রান্ত হলেও তা শনাক্ত করা যাচ্ছে না। এমনকি তাদের উপসর্গ অন্যদের তুলনায় আলাদা হওয়ায় সঠিক রোগ নির্ণয় করতে পারছে না চিকিৎসকরা। ফলে শেষ সময়ে এসে হাসপাতালে ভর্তি করায় বাঁচানো যাচ্ছে না শিশুদের। তবে, করোনা নিয়ন্ত্রণে নিয়ে আসতে পারলে শিশু মৃত্যু হার কমানো সম্ভব বলেও জানান তারা।

ব্রাজিলে এখন পর্যন্ত দেড় কোটি মানুষ ভাইরাসটিতে আক্রান্ত হয়েছেন। মারা গেছেন তিন লাখ ৬০ হাজারের বেশি।

সূত্র: ব্রাজিল

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102