ads
বুধবার, ১৭ জুন ২০২৬, ১২:৪৩ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

গাজীপুরে টেক্সটাইল মিলে আগুন নিয়ন্ত্রণে

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৬ এপ্রিল, ২০২১
  • ৩৪ বার পঠিত

গাজীপুর সিটি করপোরেশনের কাশিমপুর এলাকায় একটি টেক্সটাইল কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিটের কর্মীরা প্রায় সাড়ে তিন ঘণ্টার চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনেন।

গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মোহাম্মদ আব্দুল হামিদ মিয়া জানান, বৃহস্পতিবার দিবাগত রাত ১১টার দিকে গাজীপুর সিটি করপোরেশনের কাশিমপুরে একটি টেক্সটাইল মিলের কারখানার ব্লু-রুম সেকশনের মেশিনের ডাস্টের মাধ্যমে আগুনের সূত্রপাত ঘটে। স্টিল স্টাকচারের এক তলা কারখানায় লাগা আগুন দ্রুত নিয়ন্ত্রণহীন হয়ে কারখানার ব্লোয়িং সেকশন, ড্রায়িং সেকশন ও কার্ডিং সেকশনে ছড়িয়ে যায়। খবর পেয়ে কাশিমপুর ডিবিএল ফায়ার সার্ভিসের একটি ইউনিট, জয়দেবপুর ফায়ার সার্ভিসের একটি ইউনিট এবং ডিইপিজেড ফায়ার সার্ভিসের তিনটিসহ মোট ৫টি ইউনিটের কর্মীরা আগুন নেভানোর কাজ শুরু করেন। প্রায় সাড়ে তিন ঘণ্টার চেষ্টায় রাত আড়াইটার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।

আগুনে ব্লোয়ার মেশিন, ড্রায়িং মেশিন, কার্ডিং মেশিন, তুলাসহ বিভিন্ন মালামাল পুড়ে গেছে। শুক্রবার সকাল সাড়ে ৭টার দিকে আগুন পুরোপুরি নিভানোর কাজ শেষ করে ফায়ার সার্ভিসের কর্মীরা। আগুনে ক্ষয়ক্ষতির প্রকৃত পরিমাণ তাৎক্ষণিকভাবে নির্ণয় করা সম্ভব হয়নি। ব্লোয়ার-রুম সেকশনের মেশিনের ডাস্ট থেকে এক অগ্নিকাণ্ডের সূত্রপাত ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। আগুনের ঘটনায় কেউ আহত বা নিহত হয়নি বলে তিনি জানান।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102