ads
বুধবার, ১৭ জুন ২০২৬, ১২:৪৩ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

নোয়াখালীতে তৃতীয় দিনের লকডাউনে ঢিলেঢালা, ৮৭টি মামলা

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৬ এপ্রিল, ২০২১
  • ৩৫ বার পঠিত

সর্বাত্মক লকডাউনের তৃতীয় দিন নোয়াখালীতে কিছুটা ঢিলেঢালাভাবে চলছে। ১৪ এপ্রিল শুরু হওয়া লকডাউনের প্রথম দুই দিনের তুলনায় তৃতীয় দিন শুক্রবার (১৬ এপ্রিল) বাজার ও সড়কগুলোতে সিএনজি অটোরিকশাসহ ছোটখাটো যানবাহন এবং মানুষের উপস্থিতি বেড়েছে।

মানুষকে স্বাস্থ্যবিধি সম্পর্কে সচেতন করতে মাঠে কাজ করছে জেলা প্রশাসন। বিভিন্ন সড়কে পুলিশের টহল অব্যাহত রয়েছে। জেলায় নতুন করে ৩৯টি নমুনা পরীক্ষায় করোনায় শনাক্ত হয়েছেন ১০ জনের শরীরে। মোট আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে ৬ হাজার ৮২৩ জন, যার মধ্যে সুস্থ হয়েছেন ৫ হাজার ৫৭০ জন আর মারা গেছেন ৯৯ জন।

শুক্রবার সকালে জেলা শহর ও পার্শ্ববর্তী কয়েকটি এলাকা ঘুরে দেখা গেছে, জেলা শহরে মানুষের উপস্থিতি কম থাকলেও শহরের বাইরের বাজারগুলোতে মানুষের উপস্থিতি ছিল লক্ষ করার মতো। যাদের মধ্যে বেশির ভাগ মানুষই স্বাস্থ্যবিধি মানছেন না।

এদিকে লকডাউনের দ্বিতীয় দিন বৃহস্পতিবার রাত পর্যন্ত জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়েছেন নির্বাহী ম্যাজিস্ট্রেটরা। ভ্রাম্যমাণ আদালতের ১০টি দল অভিযান চালিয়ে লাকডাউনে সরকারি আইন অমান্য করায় বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানকে ৮৭টি মামলায় ৭৫ হাজার ৮০০ টাকা অর্থদণ্ড করেছেন। একই সঙ্গে জনসাধারণকে সরকার নির্দেশিত লকডাউন ও স্বাস্থ্যবিধি মেনে চলতে অনুরোধ করেছেন নির্বাহী ম্যাজিস্ট্রেটরা।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102