ads
শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ১০:৫৮ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানদের শিক্ষা বোর্ডের হুঁশিয়ারি

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৬ এপ্রিল, ২০২১
  • ৩০ বার পঠিত

এসএসসির ফরম পূরণে শিক্ষার্থীদের কাছ থেকে অতিরিক্ত টাকা আদায় করা হচ্ছে বলে কিছু স্কুলের বিরুদ্ধে অভিযোগ উঠেছে। এ পরিস্থিতিতে কোনো স্কুল ফরম পূরণে অতিরিক্ত ফি নিয়ে থাকলে সে টাকা শিক্ষার্থীদের ফেরত দেওয়ার নির্দেশ দিয়েছে ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড। ফরম পূরণে অতিরিক্ত টাকা নেওয়ার অভিযোগের প্রমাণ পেলে হাইকোর্টের রুল অনুসারে স্কুলের পরিচালনা কমিটি বাতিল করা হবে বলেও প্রতিষ্ঠানপ্রধানদের হুঁশিয়ার করেছে শিক্ষা বোর্ড।

ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড থেকে সব স্কুলের প্রধান শিক্ষকদের কাছে পাঠানো এক চিঠিতে এসব কথা বলা হয়েছে।

বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক এস এম আমিরুল ইসলাম স্বাক্ষরিত চিঠিতে বলা হয়েছে, এসএসসি পরীক্ষার ফরম পূরণে বোর্ড নির্ধারিত ফির অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ পাওয়া যাচ্ছে। কোনো প্রতিষ্ঠান ফরম পূরণে অতিরিক্ত টাকা আদায় করলে তা শিক্ষার্থীদের ফেরত প্রদানের নির্দেশ দেওয়া হলো। ফরম পূরণে অতিরিক্ত টাকা নেওয়ার অভিযোগ তদন্তে প্রমাণিত হলে মহামান্য হাইকোর্টের সুয়োমোটো রুল ২৫/২০১৪ মোতাবেক বিদ্যালয়ের পরিচালনা কমিটি বাতিলসহ প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।

গত ১২ এপ্রিল ঢাকা শিক্ষা বোর্ড থেকে নির্দেশনা দিয়ে সব প্রতিষ্ঠানপ্রধানের কাছে এ চিঠি পাঠানো হয়েছে।

এদিকে, এসএসসির ফরম পূরণ গত ১ এপ্রিল থেকে শুরু হলেও লকডাউনের কারণে তা আপাতত স্থগিত আছে। লকডাউনের পর সভা করে ফের জরিমানা ছাড়াই এসএসসি পরীক্ষার্থীদের ফরম পূরণের সুযোগ দেওয়া হবে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102