ads
মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬, ১২:১৯ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

রফিকুলের দুই দিনের রিমান্ড

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৬ এপ্রিল, ২০২১
  • ৫৫ বার পঠিত

রফিকুল ইসলাম মাদানীর দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

বৃহস্পতিবার (১৫ এপ্রিল) শুনানি শেষে আদালত তার দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন। এর আগে, মঙ্গলবার (১৩ এপ্রিল) তার সাতদিনের রিমান্ড চেয়ে গাজীপুর আদালতে আবেদন করা হয়।
গাজীপুর মেট্রোপলিটন গাছা থানার ওসি মো. ইসমাইল হোসেন জানান, রফিকুল ইসলামের মোবাইলে আপত্তিকর অ্যাডাল্ট কনটেন্ট পেয়েছে ফরেনসিক বিশেষজ্ঞরা। তার মোবাইল ফোনটি ফরেনসিক বিশেষজ্ঞরা পরীক্ষা-নিরীক্ষা করে এসব পর্নগ্রাফির সন্ধান পায়। তার বিরুদ্ধে পূর্বে দায়েরকৃত ডিজিটাল নিরাপত্তা আইনে দায়ের করা মামলার সঙ্গে পর্নগ্রাফি আইনের ধারা যুক্ত করা হয়েছে।

তিনি জানান, বৃহস্পতিবার শুনানি শেষে আদালতের বিচারক তার দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন। আগামীকাল থেকে তার রিমান্ড শুরু হবে বলেও জানান ইসমাইল হোসেন।

গত ৭ এপ্রিল নেত্রকোনার নিজ বাড়ি থেকে আটকের পর গাছা থানায় তার বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের করে র‌্যাব। এ সময় তার কাছ থেকে চারটি মোবাইল ফোন জব্দ করা হয়। এরপর থেকে তিনি কাশিমপুর কারাগারে রয়েছেন। তার বিরুদ্ধে একই আইনে গাজীপুরের বাসন থানায় হয়েছে আরও একটি মামলা।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102