ads
শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ১০:৫৯ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

অবশেষে চালু হচ্ছে ডিএনসিসির কোভিড হাসপাতাল

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শনিবার, ১৭ এপ্রিল, ২০২১
  • ২৫ বার পঠিত

অবশেষে আলোর মুখ দেখতে যাচ্ছে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) কোভিড হাসপাতাল। সব ঠিক থাকলে রোববার (১৮ এপ্রিল) চালু হবে কোভিডের জন্য দেশের প্রথম বিশেষায়িত হাসপাতাল। প্রাথমিকভাবে ২০টি আইসিইউ ও ১৫০টি সাধারণ শয্যা নিয়ে যাত্রা শুরু করলেও এটি হবে হাজার শয্যার পূর্ণাঙ্গ হাসপাতাল।

চলছে শেষ মুহূর্তে ঝালিয়ে নেয়ার কাজ। তৈরি হচ্ছে সেন্ট্রাল অক্সিজেন লাইন। এরই মধ্যে দশটি এসডিও আর দশটি আইসিইউ শয্যা পুরোপরি প্রস্তুত করা হয়েছে। এরই মধ্যে এসে গেছে ২০০ আইসিউই বেড। অপেক্ষা আনুষ্ঠানিক শুরুর।

অথচ করোনার প্রথম ঢেউ সামলাতেই তৈরি ছিল ডিএসসিসির এ আইসোলেশন সেন্টার। তবে দ্বিতীয় ঢেউয়ের দেড় মাসেও কেন চালু হলো না এমন প্রশ্নের জবাবে মেয়র আতিকুল ইসলাম জানান, কেবল আইসেলেশন সেন্টার নয়, এটিকে পূর্ণাঙ্গ হাসপাতাল হিসেবে গড়ে তোলা হয়েছে।

মেয়র বলেন, সিটি করপোরেশনের জায়গা ছিল দোকানের জন্য এটা রূপান্তরিত করতে হচ্ছে হাসপাতালের জন্য। এখানে নকশার পরিবর্তনে অনেক কাজ করতে হচ্ছে।

আটশ সাধারণ শয্যার সঙ্গে ২০০ এসডিও আর আইসিইউ বেড রয়েছে এখানে। সব ঠিক থাকলে রোববারই আংশিক চালু হচ্ছে দেশের প্রথম কোভিড হাসপাতাল। এরপর মে মাসের মধ্যেই পুরোপুরি চালুর পরিকল্পনার কথা জানিয়েছেন হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এ কেএম নাসির উদ্দিন।
তিনি বলেন, ১৮ তারিখ আমরা একটা তারিখ নির্ধারণ করেছি, ২১২টার মতো আইসিইউ সাপোর্ট অর্থাৎ করোনা আইসিইউ সাপোর্ট এখানে থাকছে। হাইপোনেজাল ক্যানোলা, সেন্ট্রাল অক্সিজেন সিসটেম, জরুরি ভাগের ৩০ জন পুরুষ ও ২০ নারীকে দ্রুত চিকিৎসাব্যবস্থা মধ্যে আনতে পারব।

আপতত এটি করোনা হাসপাতাল হিসেবেই চালু থাকবে। পরে প্রয়োজনে জেনারেল হাসপাতালে রূপান্তর করা হবে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102