ads
বুধবার, ১৭ জুন ২০২৬, ১১:৩২ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

ওবায়দুল কাদেরের বাড়িতে ককটেল হামলা

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শনিবার, ১৭ এপ্রিল, ২০২১
  • ৩২ বার পঠিত

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এবং তার ভাই নোয়াখালীর বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জার নোয়াখালীর কোম্পানীগঞ্জের বড় রাজাপুরের বাড়িতে ককটেল হামলা চালিয়েছে দুর্বৃত্তরা।

শুক্রবার (১৬ এপ্রিল) রাত সাড়ে ১০টার দিকে বসুরহাট পৌরসভার রাজাপুর গ্রামে ওবায়দুল কাদের ও কাদের মির্জার বাড়িতে এ ককটেল হামলার ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে মোটরসাইকেলযোগে ১০-১২ জনের একদল দুর্বৃত্ত সেতুমন্ত্রী ওবায়দুল কাদের ও বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জার বাড়ির প্রধান ফটকে তিন-চারটি ককটেল বিস্ফোরণ ঘটায়।

এ সময় চারদিকে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে আশপাশের লোকজন বের হলে দুর্বৃত্তরা পালিয়ে যায়। তবে এ হামলায় কোনো ধরনের হতাহতের ঘটনা ঘটেনি। এ সময় কাদের মির্জা বসুরহাট পৌরভবনেই অবস্থান করছিলেন।

কাদের মির্জা জানান, বাদলের অনুসারী বাসস্ট্যান্ডের সবুজের নেতৃত্বে ৮-১০টা মোটরসাইকেল মহড়া নিয়ে আমার ছোটভাই সাহাদাত হোসেনকে হত্যার উদ্দেশ্যে পরপর পাঁচটা ককটেল হামলা করা হয়। এতে দুটি ককটেলের বিস্ফোরণ ঘটে।

বাড়িতে থাকা ওবায়দুল কাদেরের ছোট ভাই শাহাদাত হোসেন বলেন, রাত সাড়ে ১০টার দিকে বিভিন্ন পর্যায়ে ৭টা মোটরসাইকেলে করে দুর্বৃত্তরা এসে ককটেল নিক্ষেপ করে পালিয়ে যায়।

কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর জাহিদুল হক রনি বলেন, খবর পেয়ে কাদের মির্জা সাহেবের বাড়ির সামনের বসুরহাট-দুধমুখা সড়ক থেকে তিনটি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করা হয়েছে। মেয়র আবদুল কাদের মির্জার ছোটভাই সাহাদাত হোসেন দুজনের নাম বলেছেন। তাদের আইনের আওতায় আনার চেষ্টা চলছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102