ads
মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ০১:৫১ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

মানবতার দৃষ্টান্ত দেখালেন নেইমার

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শনিবার, ১৭ এপ্রিল, ২০২১
  • ৩০ বার পঠিত

করোনাভাইরাসের প্রভাবে বিশ্বে বেশি ক্ষতিগ্রস্তের তালিকায় সবার ওপরে রয়েছে হয়েছে ব্রাজিলের নাম। অর্থনৈতিক, বাণিজ্যিক, সামাজিক, পেশাদারি—প্রতিটা ক্ষেত্রেই দেশটিতে করোনার প্রভাব অনুভূত হচ্ছে। আর এই ব্যাপারটা অনুভব করেতে পেরেছেন ব্রাজিলের তারকা প্লেয়ার নেইমার। নিজ দেশের মানুষের দুর্দিনে পাশে এসে দাঁড়িয়েছেন খ্যাতিমান এই প্লেয়ার। নেইমার এর আগেও অসহায় ও দুস্থ শিশুদের জন্য ব্রাজিলের প্রেইয়া গ্রান্দে অঞ্চলে নেইমার জুনিয়র ইনস্টিটিউট প্রতিষ্ঠা করেছেন, যারা তিন হাজার শিশুর দেখভাল করে থাকে।

দুনিয়াজোড়া অন্যান্য প্রতিষ্ঠানের মতো করোনাকালে নেইমারের প্রতিষ্ঠান ‘নেইমার জুনিয়র ইনস্টিটিউট’ও অর্থনৈতিক ক্ষতির মুখোমুখি হয়েছে। তবে বিশ্বের অধিকাংশ প্রতিষ্ঠান যেখানে আর্থিক ক্ষতি কমানোর জন্য কর্মী ছাঁটাই, বেতন হ্রাসের মতো পদক্ষেপ নিয়েছে, নেইমার জুনিয়র ইনস্টিটিউট এখানেই ব্যতিক্রম। করোনার প্রভাবে গত বছরের মার্চ থেকে প্রতিষ্ঠানটিতে তালা ঝুলছে। এই সময়ে প্রতিষ্ঠানের ১৪২ জন কর্মীর চাকরি তো আছেই, উল্টো কাজ না করা সত্ত্বেও ১৪২ জনের প্রত্যেকে পুরোটা সময় ধরে পুরো বেতন পাচ্ছেন। কারও বেতন ১ শতাংশও কাটেননি নেইমার।

কর্মীদের বেতন দিতে গিয়ে প্রতি মাসে প্রায় ৯০ হাজার ইউরো করে খরচ হচ্ছে প্রতিষ্ঠানটির। বাংলাদেশি হিসাবে প্রায় সাড়ে ৯১ লাখ টাকার সমান।

এই সংকট যত দিন চলবে, নেইমার তত দিন তার অধীন কর্মীদের এভাবে বেতন-ভাতা দিয়ে যাবেন বলে প্রতিষ্ঠানটি পরিকল্পনা করেছে বলে জানিয়েছেন, নেইমারের বাবা ও তার মুখপাত্র নেইমার সিনিয়র। নেইমারের বাবা জানান, করোনাকালে নিজেদের চাকরি কিংবা বেতনাদি নিয়ে কর্মীদের কোনো চিন্তা করতে হবে না। যত দিন মহামারি চলবে তত দিন পর্যন্ত কর্মীদের বেতন চালিয়ে যাবেন বলেও জানান তিনি।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102