ads
বুধবার, ১৭ জুন ২০২৬, ১১:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

কিশোরগঞ্জে চালককে হত্যার পর অটোরিকশা ছিনতাই

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শনিবার, ১৭ এপ্রিল, ২০২১
  • ২৬ বার পঠিত

কিশোরগঞ্জের ভৈরব উপজেলায় শরীফ (১৪) নামের এক চালককে হত্যার পর তার অটোরিকশা ছিনতাই করেছে দুর্বৃত্তরা।

শনিবার বেলা ১১টায় ভৈরব-কিশোরগঞ্জ আঞ্চলিক মহাসড়কের গাজীরটেক এলাকা থেকে পুলিশ তার মরদেহ উদ্ধার করে।

নিহত শরীফ সুনামগঞ্জের তাহেরপুর উপজেলার কাঞ্চনপুর গ্রামের সুন্দর আলীর ছেলে। তবে তিনি ভৈরব পৌর শহরের ঘোড়াকান্দা এলাকায় পরিবারের সঙ্গে ভাড়া বাসায় থাকতেন। এ ব্যাপারে থানায় মামলার প্রস্ততি চলছে।

পরিবারের সদস্যরা জানায়, শরীফ প্রতিদিনের মত শুক্রবার রাতে বাসা থেকে অটোরিকশা নিয়ে ভাড়ার ট্রিপের জন্য রাস্তায় বের হয়।

শনিবার ভোর পর্যন্ত তিনি অটোরিকশা নিয়ে বাসায় না ফেরায় স্বজনরা চিন্তিত ছিলেন।

সকাল ৯ টায় লোক মারফত খবর পাওয়া যায় গাজীরটেক এলাকায় এক কিশোরের মরদেহ পড়ে আছে।

পরিবারের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে শরীফের মরদেহ শনাক্ত করার পর পুলিশে খবর দেন। পুলিশ মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

ভৈরব থানার উপ- পরিদর্শক জাহাঙ্গীর আলম বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসি। নিহত শরীফ একজন অটোচালক ছিলেন।

তবে ধারণা করা হচ্ছে, অটোরিকশাটি ছিনতাই করতে তাকে হত্যা করা হয়েছে। এ ঘটনায় মামলা হলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে তিনি জানান।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102