গাজীপুর জেলা স্বাস্থ্য সুপারের বাসা থেকে গৃহকর্মীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তবে হত্যার অভিযোগ এনেছেন স্বজনরা।
পুলিশ জানায়, চার বছর ধরে গাজীপুর জেলা স্বাস্থ্য সুপার সত্য রঞ্জন ধরের বাড়িতে কাজ করতো চন্দনা। গতকাল সন্ধ্যায় ভবনের নিচতলায় ওয়েটিং রুম পরিস্কার করতে যায় সে। কিছুক্ষণ পর ওয়েটিং রুমের ফ্যানের সাথে তার ঝুলন্ত মরদেহ দেখতে পান বাড়ির লোকজন। পুলিশ এসে মরদেহ উদ্ধার করে।
স্বজনদের অভিযোগ, তাকে নির্যাতন করে হত্যা করা হয়েছে। পরে আত্মহত্যা বলে চালিয়ে দেয়ার জন্য ফাঁসিতে ঝুলিয়ে রাখা হয়েছে।