ads
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০২:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

২২ এপ্রিল থেকে মার্কেট খুলে দেয়ার দাবি

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : রবিবার, ১৮ এপ্রিল, ২০২১
  • ৩০ বার পঠিত

আগামী ২২ এপ্রিল থেকে মার্কেট, দোকান ও ক্ষুদ ব্যবসা প্রতিষ্ঠান খুল দেয়ার দাবি জানিয়েছে বাংলাদেশ দোকান মালিক সমিতি। সেই সঙ্গে ঈদের আগে ঋণ প্রণোদনা হিসাবে সরকারের কাছে ৪৮ হাজার ৩৫৪ কোটি টাকা দাবি করেছেন তারা।

রোববার নিউমার্কেট ব্যবসায়ী সমিতির কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব দাবি জানানো হয়।

এ সময় লিখিত বক্তব্য পাঠ করেন বাংলাদেশ দোকান মালিক সমিতির সভাপতি মো. হেলাল উদ্দিন।

করোনাভাইরাসের দ্বিতীয় ঢেউয়ে সরকার সারা দেশে এক সপ্তাহের কঠোর বিধিনিষেধ জারি করে গত ৪ এপ্রিল। পরদিন থেকেই দোকানপাট খুলে দেওয়ার দাবিতে রাজধানী ঢাকাসহ সারা দেশে বিক্ষোভ করেন ব্যবসায়ীরা।

ব্যবসায়ীদের আন্দোলনের মুখে ৯ এপ্রিল থেকে ১৩ এপ্রিল পর্যন্ত স্বাস্থ্যবিধি মেনে শপিংমল ও দোকানপাট খোলার অনুমতি দেয় সরকার। প্রথম দফায় ঢিলেঢালা লকডাউন পালনের পর ১৪ এপ্রিল থেকে দেশব্যাপী আবার এক সপ্তাহের সর্বাত্মক লকডাউন ঘোষণা করা হয়। দ্বিতীয় দফার লকডাউনের মেয়াদ শেষ হবে ২১ এপ্রিল রাত ১২ টায়।

এদিকে দ্বিতীয় দফার কঠোর লকডাউন শেষ হওয়ার আগেই এর সময়সীমা আরও এক সপ্তাহ বাড়ানোর পরিকল্পনা করছে সরকার।

জানা গেছে, আগামী ১৯ এপ্রিল সোমবার এ সংক্রান্ত একটি শীর্ষ পর্যায়ের সভা অনুষ্ঠিত হবে। সেই সভার মতামত নিয়ে প্রধানমন্ত্রীর অনুমোদন সাপেক্ষে চলমান লকডাউন আরও এক সপ্তাহ বাড়িয়ে ২২ এপ্রিল থেকে আগামী ২৮ এপ্রিল পর্যন্ত চলতে পারে। এর মধ্যেই ব্যবসায়ীরা মার্কেট, দোকান ও ক্ষুদ ব্যবসা প্রতিষ্ঠান খুল দেয়ার দাবি জানালেন।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102