ads
বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ০২:৩১ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

পগবাকে নিয়ে চলচ্চিত্র বানাতে যাচ্ছে অ্যামাজন

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : রবিবার, ১৮ এপ্রিল, ২০২১
  • ৩৫ বার পঠিত

ফরাসি তারকা ফুটবলার পল পগবাকে নিয়ে চলচ্চিত্র বানাতে যাচ্ছে অ্যামাজন স্টুডিও। তথ্যচিত্রের আদলে নির্মিতব্য সিনেমাটির নাম দেওয়া হচ্ছে ‘দ্য পোগমেন্টারি’।

সামাজিক যোগাযোগমাধ্যমে ৪৩ মিলিয়ন ফলোয়ারের বিশ্বনন্দিত ফুটবলারকে নিয়ে তৈরি হওয়া এই তথ্যচিত্রে দেখা মিলবে তার ছোটবেলা থেকে শুরু করে আজকের এই পগবা হওয়ার নানা ঘটনা। ‘দ্য পোগমেন্টারি’-তে আরও দেখানো হবে পগবার জুভেন্টাস, ম্যানচেস্টার ইউনাইটেড ক্লাবের সঙ্গে আলোচনা-সমালোচনাসহ বৈচিত্র্যময় দিনগুলোকে। এ ছাড়া পগবার বেড়ে ওঠা এবং বাল্যজীবন নিয়ে কথা বলবেন তার পরিবারের সদস্য ও তার ছোটবেলার বন্ধুরা। তার বিশ্বকাপ জয়ের ঘটনাবহুল তথ্যও থাকবে এখানে।

অ্যামাজন স্টুডিওর ইউরোপীয় প্রধান জর্জিয়া ব্রাউন বলেন, পল পগবা বর্তমান সময়ের সেরাদের একজন। তার মতো একজন অসাধারণ ফুটবলারকে নিয়ে কাজ করার সুযোগ পেয়ে দারুণ খুশি আমরা। তার গল্প দুনিয়ার তরুণদের উৎসাহ জোগাবে বলে আশা করছি। ২০২২ সালের মাঝমাঝি থেকেই তথ্যচিত্রটি নিয়ে কাজ শুরু করব আমরা।

প্রসঙ্গত, ২০১৮ সালে ফ্রান্সের বিশ্বকাপ জয়ী দলের অন্যতম সদস্য ছিলেন পগবা। বর্তমানে দুনিয়ার অন্যতম সেরা ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে মাঠ মাতাচ্ছেন এই ফ্রেঞ্চ তারকা।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102