ads
মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ০৩:১৫ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

বাংলাদেশের বিপক্ষে শ্রীলংকার টেস্ট দল ঘোষণা

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : রবিবার, ১৮ এপ্রিল, ২০২১
  • ৩৭ বার পঠিত

বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজের জন্য ১৮ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে শ্রীলংকা ক্রিকেট বোর্ড (এসএলসি)।

দলের অধিনায়ক দিমুথ করুনারত্নে, স্কোয়াডে নতুন মুখ বাঁহাতি স্পিনার প্রভিন জয়াবিক্রমা।

চোটের কারণে টেস্ট দল থেকে ছিটকে পড়া লাসিথ এম্বুদেনিয়ার জায়গায় ডাক পেয়েছেন ২২ বছর বয়সি এ ক্রিকেটার। ২০১৮ সালে প্রথম শ্রেণির ক্রিকেটে অভিষেক ঘটে এই স্পিনারের।

এ ছাড়া সবশেষ ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে খেলা টেস্ট স্কোয়াডের সঙ্গে দুই ক্রিকেটার যুক্ত হয়েছেন।

পারিবারিক কারণে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে খেলেননি অ্যাঞ্জেলো ম্যাথিউস। আর করোনায় আক্রান্ত হয়ে সফর থেকে বাদ পড়েন লাহিরু কুমারা। এই দুই তারকা বাংলাদেশের বিপক্ষে ফিরেছেন টেস্ট দলে।

এদিকে বাংলাদেশ সিরিজকে না জানিয়ে দিয়েছেন দুশমন্ত চামিরা। সন্তানসম্ভবা স্ত্রীর পাশে থাকতে এই টেস্ট সিরিজের স্কোয়াড থেকে নাম প্রত্যাহার করে নিয়েছেন তিনি।

আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ হিসেবে শ্রীলংকায় দুটি ম্যাচ খেলবে বাংলাদেশ। ২১ এপ্রিল পাল্লেকেলেতে হবে প্রথম টেস্ট। সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট গবে ২৯ এপ্রিল একই মাঠে।

একনজরে বাংলাদেশের বিপক্ষে শ্রীলংকার টেস্ট স্কোয়াড

দিমুথ করুনারত্নে (অধিনায়ক), লাহিরু থিরিমান্নে, দিনেশ চান্দিমাল, দাসুন শানাকা, পাথুম নিশাঙ্কা, ওশাদা ফার্নান্দো, অ্যাঞ্জেলো ম্যাথিউস, নিরোশান ডিকওয়েলা, রমেশ মেন্ডিস, বিশ্ব ফার্নান্দো, সুরঙ্গা লকমল, রোশান সিলভা, ধনঞ্জয়া ডি সিলভা, ওয়ানিন্দু হাসারাঙ্গা, দিলশান মধুশঙ্কা, প্রবীণ জয়াউইক্রমা, লাহিরু কুমারা, আসিথা ফার্নান্দো ।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102