ads
বুধবার, ১৭ জুন ২০২৬, ০৯:৩১ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

বাগেরহাটে শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেফতার

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : রবিবার, ১৮ এপ্রিল, ২০২১
  • ৩৫ বার পঠিত

বাগেরহাটে ৫ম শ্রেণির শিক্ষার্থী মামাতো বোনকে ধর্ষণ মামলায় উজ্জল খাঁ (২৬) নামের এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। রবিবার সকালে বাগেরহাট সদর উপজেলার যাত্রাপুর এলাকায় অভিযান চালিয়ে উজ্জলকে আটক করা হয়। এর আগে ধর্ষণের শিকার মেয়েটির বাবা বাদী হয়ে উজ্জল ও তার মা ফরিদা বেগমকে আসামি করে বাগেরহাট মডেল থানায় মামলা দায়ের করেন। গ্রেফতার উজ্জল বাগেরহাট সদর উপজেলার বেনগাতী গ্রামের সিদ্দিক খাঁর ছেলে।

বাগেরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কেএম আজিজুল ইসলাম বলেন, নির্যাতিত মেয়েটির বাবার দায়ের করা মামলায় উজ্জলকে গ্রেফতার করা হয়েছে। জিজ্ঞাসাবাদ শেষে তাকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে। অন্য আসামিকে আটকের জন্য পুলিশি অভিযান অব্যাহত রয়েছে

মামালার বাদী জানায়, গত ১৫ ফেব্রুয়ারি আমার বোন ফরিদা বেগম আমাদের বাড়িতে আসেন। যাওয়ার সময় আমার মেয়েকে তার বাড়িতে বেড়াতে নিয়ে যায়। পরবর্তীতে কয়েকদিন কেটে গেলেও মেয়েকে বাড়িতে দিয়ে যায় না। প্রায় এক মাস পরে আমি মেয়েকে আনতে গেলে বলে মেয়ে যেতে চাচ্ছে না।
পাশের বাড়ি ঘুরতে গেছে। পরে ২৯ মার্চ স্থানীয় লোকদের সহায়তায় মেয়েকে বাড়িতে নিয়ে আসি। মেয়ের শারীরিক অসুস্থ্তা ও অস্বাভাবিক চালচলনের কারণে তাকে জিজ্ঞাসা করলে সে আমাকে জানায় ১৭ ফেব্রুয়ারী থেকে ২৯ মার্চ পর্যন্ত জোর করে উজ্জল খাঁ তাকে একাধিকবার ধর্ষণ করেছে। বিষয়টি আমি আমার বোনকে জিজ্ঞাসা করলে সে আমাকে উল্টো হুমকি দেয়।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102