ads
বুধবার, ১৭ জুন ২০২৬, ০৯:৩১ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

গেম খেলতে নিষেধ করায় এসএসসি পরীক্ষার্থীর আত্মহত্যা

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : রবিবার, ১৮ এপ্রিল, ২০২১
  • ৩০ বার পঠিত

চুয়াডাঙ্গায় ফ্রি ফায়ার গেম খেলতে নিষেধ করায় বিষপানে আত্মহত্যা করেছে অন্তর হাসান রাকিব (১৬) নামের এক কিশোর। শনিবার রাতে নিজ ঘরে বিষপান করে সে। নিহত রাকিব সদর উপজেলার কুন্দিপুর গ্রামের আয়ুব আলীর ছেলে এবং হিজলগাড়ি মাধ্যমিক বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী ছিলো।

নিহতের পিতা আয়ুব আলী জানান, রাকিব শনিবার রাত ১২টা পর্যন্ত বাড়ি না ফিরলে তাকে খোঁজ করি। দেখি সে বাড়ির নিকটবর্তী মোড়ে বসে বসে মোবাইল ফোনে ফ্রি ফায়ার গেম খেলছে। এ সময় আমি একটু বকাঝকা করি এবং তার হাত থেকে মোবাইলফোনটি কেড়ে নিয়ে তাকে বাড়িতে ফিরতে বলি। পরে সে বাড়ি ফিরে রাত ১টার দিকে ঘরে থাকা কীটনাশক পান করে। তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ৩টার দিকে অন্তর মারা যায়।

চুয়াডাঙ্গা সদর থানার ওসি আবু জিহাদ খান জানান, কোনো অভিযোগ না থাকায় দুপুরে অন্তরের মরদেহ ময়নাতদন্ত ছাড়াই পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102