ads
বুধবার, ১৭ জুন ২০২৬, ০৯:৩০ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

বাঁশখালীতে পুলিশ-শ্রমিক সংঘর্ষ; ২ মামলায় সাড়ে ৩ হাজার শ্রমিক আসামি

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : রবিবার, ১৮ এপ্রিল, ২০২১
  • ৩৬ বার পঠিত
প্রতীকী ছবি

বাঁশখালীর গন্ডামারায় গতকাল শনিবার সংঘটিত কয়লা বিদ্যুৎ কেন্দ্রের সংঘর্ষের ঘটনায় পৃথক দুটি মামলা দায়ের হয়েছে। বাঁশখালী থানার উপপরিদর্শক রাশেদুজ্জামান বাদী হয়ে একটি হত্যা মামলাটি দায়ের করেছেন। অপর মামলার বাদী হয়েছেন কয়লা বিদ্যুৎ কেন্দ্রের প্রধান সমন্বয়কারী মো. ফারুক। মামলায় প্রায় সাড়ে তিন হাজার শ্রমিক এবং এলাকাবাসীকে আসামি করা হয়েছে। এছাড়াও কয়লা বিদ্যুৎ কেন্দ্রে অগ্নিসংযোগ ও লুটপাটের ঘটনা ঘটেছে বলে মামলায় দেখানো হয়েছে।

থানার পক্ষে দায়ের করা মামলায় আসামি দেখানো হয়েছে দুই থেকে আড়াই হাজার অজ্ঞাত শ্রমিক ও বহিরাগতকে। শ্রমিকদের বিক্ষোভ থামাতে পুলিশের পক্ষে ২৭০ রাউন্ড গুলি ছুঁড়েছে বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।

অপর দিকে কয়লা বিদ্যুতের পক্ষে দায়ের করা মামলায় গন্ডামারা ইউনিয়নের পশ্চিম বড়ঘোনা গ্রামের আমান উল্লাহর ছেলে আব্দুর রশিদকে প্রধান আসামি দেখিয়ে ২২ জনের নাম উল্লেখ করা হয়েছে। এছাড়াও ওই মামলায় এক হাজারের বেশি অজ্ঞাত আসামি করা হয়েছে।

এদিকে বিদ্যুৎ কেন্দ্রে থমথমে অবস্থা বিরাজ করছে। সেখানকার বিদেশি শ্রমিক ছাড়া দেশের কাজ করা ১০ হাজার শ্রমিক সবাই গ্রেপ্তারের ভয়ে পালিয়ে গেছে। সংঘর্ষের ঘটনা তদন্তে জেলা প্রশাসন ও চট্টগ্রাম রেঞ্জের পুলিশের উদ্যোগে গঠিত দুটি তদন্ত কমিটির সদস্যেরা তদন্ত শুরু করেছে। কমিটি তিন দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সফিউল কবির বলেন, ‘ঘটনার ব্যাপারে পুলিশ ও কয়লা বিদ্যুৎ কেন্দ্রের পক্ষে আলাদা দুটি মামলা দায়ের হয়েছে। দোষীদের গ্রেপ্তার করতে পুলিশ মাঠ পর্যায়ে অভিযানে আছে।’

গত শনিবার সকালে কয়লা বিদ্যুৎ কেন্দ্রে শ্রমিকদের ১১ দফা দাবির বিক্ষোভে পুলিশের গুলিতে পাঁচজন শ্রমিক নিহত এবং ৩২ জন আহত হয়েছে। নিহতরা হলেন- কিশোরগঞ্জের ফারুক আহমদের ছেলে মাহমুদ হাসান রাহাত (২২), চুয়াডাঙ্গার অলি উল্লাহর ছেলে মো. রনি হোসেন (২৩), নোয়াখালীর আব্দুল মতিনের ছেলে মো. রায়হান (১৯), চাঁদপুরের মো. নজরুলের ছেলে মো. শুভ (২২), বাঁশখালীর পূর্ব বড়ঘোনার মওলানা আবু ছিদ্দিকির ছেলে মাহমুদ রেজা (১৯)। আহতদের মধ্যে ১৮ জন চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসা নিচ্ছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102