ads
বুধবার, ১৭ জুন ২০২৬, ০৯:২৯ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

মামুনুল কাণ্ড: সোনারগাঁয়ের কাউন্সিলর আটক

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : রবিবার, ১৮ এপ্রিল, ২০২১
  • ৩৩ বার পঠিত

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের রয়েল রিসোর্টে নারীসহ হেফাজতে ইসলামের যুগ্ম মহাসচিব মাওলানা মামুনুল হককে ঘেরাও ও দলের নেতাকর্মীদের ভাঙচুর ও অগ্নিসংযোগের মামলায় সোনারগাঁও পৌরসভার কাউন্সিলর ফারুক আহমেদ তপনকে গ্রেপ্তার করা হয়েছে।

শনিবার রাত সাড়ে ১২টার দিকে উপজেলার ভবনাথপুর এলাকা থেকে পুলিশ তাকে গ্রেপ্তার করে। গ্রেপ্তার ফারুক আহমেদ তপন সোনারগাঁও পৌরসভার ৮নং ওয়ার্ডের কাউন্সিলর। তিনি উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ও বিএনপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ছিলেন। বর্তমানে তিনি জাতীয় পার্টির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত বলে জানা গেছে।

সোনারগাঁও থানার ওসি হাফিজুর রহমান জানান, গত ৩রা এপ্রিল হেফাজতের সহিংসতার ঘটনার মামলায় সোনারগাঁও পৌরসভার ৮নং ওয়ার্ডের কাউন্সিলর ফারুক আহমেদ তপনকে তার নিজ বাড়ির পার্শ্ববর্তী একটি ঘর থেকে গ্রেপ্তার করা হয়েছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102