ads
রবিবার, ১৪ জুন ২০২৬, ০৬:৫২ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

তালা ভেঙ্গে অর্থমন্ত্রীর মেয়ের স্বামীর মরদেহ উদ্ধার

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : রবিবার, ১৮ এপ্রিল, ২০২১
  • ৫৭ বার পঠিত

অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের বড় মেয়ে কাশফি কামালের স্বামী মো. দিলশাদ হোসেন লন্ডনে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৪৬ বছর।

রোববার (১৮ এপ্রিল) বাসার তালা ভেঙে স্থানীয় পুলিশ তার মরদেহ উদ্ধার করে। এ সময় কাশফি কামাল সন্তানদের নিয়ে দেশে ছিলেন। লন্ডনে অর্থমন্ত্রী প‌রিবা‌রের ঘ‌নিষ্টজন সাংবা‌দিক রা‌জিব আহ‌মেদ গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, লন্ডনের বাড়িতে নামাজের জন্য বন্ধুরা দিলশাদ হোসেনকে ডাকাডাকি করেন। কয়েকজন তাকে ফোনও করেন। কোনো সাড়াশব্দ না পেয়ে দরজা ভেঙে তারা দিলশাদকে অচেতন অবস্থায় দেখতে পান। পরে স্থানীয় চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে অর্থ মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা গাজী তৌহিদুল ইসলাম গণমাধ্যমকে বলেন, ‘মৃত্যুর ঘটনা সত্যি। আমরা মর্মাহত।’

অর্থমন্ত্রীর পারিবারিক সূত্রে জানা গেছে, সেখানকার স্থানীয় চিকিৎসকরা প্রাথমিকভাবে ধারণা করছে যে, শুক্রবার (১৬ এপ্রিল) দিলশাদ হোসেন হার্ট অ্যাটাকে মারা গেছেন। পুলিশ পরে মরদেহটি উদ্ধার করে মর্গে রেখেছেন।

এ খবরটি পাওয়ার পর লন্ডনের বাংলা‌দেশ হাইক‌মিশন বিষয়টি তদার‌কি কর‌ছে। স্থানীয় নিয়মকানুন মেনে মরদেহ দেশে আনার প্রস্তুতি চলছে বলে জানানো হয়েছে।

দিলশাদ হোসেন ঢাকার সাবেক মেয়র মোহাম্মদ হানিফের ভাগ্নে ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাবেক মেয়র সাঈদ খোকনের ফুফাতো ভাই।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102