ads
মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ০৪:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

রিয়ালকে শিরোপার পথে আটকে দিলো গেটাফে

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : সোমবার, ১৯ এপ্রিল, ২০২১
  • ৩৪ বার পঠিত

ইনজুরি, ক্লান্তি, নিষেধাজ্ঞা ও করোনাভাইরাসের হানায় বিপাকে পড়েছে স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদ। এসব কারণে মাঠের বাইরে দলটির ৯ খেলোয়াড়। রবিবার দিবাগত রাতে গেটাফের মতো দলের বিপক্ষেও লড়াই করতে হয়েছে ড্র করে ১ পয়েন্ট পেতে। শেষ পর্যন্ত গোলশূন্য ড্র করে মাঠ ছাড়তে পেরেছে জিনেদিন জিদানের শিষ্যরা।

এই ড্রয়ে অ্যাটলেটিকো মাদ্রিদের চেয়ে আবার ৩ পয়েন্টে পিছিয়ে পড়েছে রিয়াল। এক ম্যাচ কম খেলা বার্সেলোনার চেয়ে এগিয়ে আছে ২ পয়েন্টে। ৩১ ম্যাচ থেকে অ্যাটলেটিকোর সংগ্রহ ৭০ পয়েন্ট। রিয়ালের ৬৭। আর ৩০ ম্যাচ থেকে বার্সেলোনার পয়েন্ট ৬৫।

রাতে গেটাফের মাঠে যারপরনাই লড়াই করতে হয়েছে রিয়ালকে। ভিনিসিউস জুনিয়র, লুকা মদ্রিচদের পা যেন চলতেই চাইছিল না। রিয়ালের এই সুযোগটি নেওয়ার খুব চেষ্টা করেছে গেটাফে। তারা একের পর এক আক্রমণ শানিয়েছে রিয়ালের অর্ধে। গেটাফে এদিন পোস্টের দিকে ১৯টা শট নেয়। তার মধ্যে ৬টাই ছিল অন টার্গেটে। অন্যদিকে রিয়াল শট নেয় ১০টি। তার মধ্যে মাত্র ২টি ছিল অন টার্গেটে। গেটাফে কর্নার পেয়েছিল ৭টি। রিয়াল ৬টি।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102