ads
বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০৭:৪৩ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

করোনায় বিপর্যস্ত ভারত, একদিনে আক্রান্ত পৌনে ৩ লাখ

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : সোমবার, ১৯ এপ্রিল, ২০২১
  • ৩৩ বার পঠিত

প্রাণঘাতী করোনাভাইরাসে বিপর্যস্ত হয়ে পড়েছে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম দেশ ভারত। বর্তমানে বিশ্বজুড়ে করোনায় ক্ষতিগ্রস্ত দেশের তালিকায় দেশটির অবস্থান দ্বিতীয়। সে দেশে এখন পর্যন্ত করোনায় মোট আক্রান্তের সংখ্যা এক কোটি ৫০ লাখ ৫৭ হাজার ৭৬৭ জন এবং মারা গেছে এক লাখ ৭৮ হাজার ৭৯৩ জন।

ভারতে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছে দুই লাখ ৭৫ হাজার ৩০৬ জন এবং মারা গেছে এক হাজার ৬২৫ জন।

জন হপকিন্স ইউনিভার্সিটির দেওয়া তথ্যানুসারে, ভারতে গত ১৭ এপ্রিল করোনায় আক্রান্ত হয়েছে দুই লাখ ৬০ হাজার ৭৭৮ জন এবং মারা গেছে এক হাজার ৪৯৫ জন।
দেশটিতে করোনায় আক্রান্তদের মধ্যে সুস্থ হয়েছে এক কোটি ২৯ লাখ ৪৮ হাজার ৮৪৮ জন এবং বর্তমানে আক্রান্ত অবস্থায় রয়েছে ১৯ লাখ ৩০ হাজার ১২৬ জন।

সেদেশে করোনায় আক্রান্ত হওয়ার পর সুস্থতার হার ৯৯ শতাংশ এবং মারা যাওয়ার হার এক শতাংশ। এদিকে বিশ্বে করোনায় আক্রান্ত হয়ে মারা যাওয়ার হার দুই শতাংশ এবং সুস্থতার হার ৯৮ শতাংশ।

জানা গেছে, সারা বিশ্বে এখন পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছে ১৪ কোটি ১৯ লাখ ৯৯ হাজার ২৭৮ জন এবং মারা গেছে ৩০ লাখ ৩২ হাজার ৮৬২ জন।

বিশ্বে করোনায় আক্রান্তদের মধ্যে সুস্থ হয়েছে ১২ কোটি পাঁচ লাখ ৩১ হাজার ৫৮১ জন এবং বর্তমানে আক্রান্ত অবস্থায় রয়েছে এক কোটি ৮৪ লাখ ৩৪ হাজার ৮৩৫ জন। সূত্র: ওয়ার্ল্ডওমিটার

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102