ads
শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ০৯:২০ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

কাল সিঙ্গাপুর যাবে বিমানের বিশেষ ফ্লাইট

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : সোমবার, ১৯ এপ্রিল, ২০২১
  • ২৬ বার পঠিত
View of dhaka city building residential.

আগামীকাল মঙ্গলবার (২০ এপ্রিল) সিঙ্গাপুর যাবে বাংলাদেশ বিমানের বিশেষ ফ্লাইট।

বিমান বাংলাদেশের এয়ারলাইন্সের জনসংযোগ কর্মকর্তা তানভীর আহমেদ আজ সোমবার (১৯ এপ্রিল) বিষয়টি নিশ্চিত করেছেন।

কঠোর লকডাউনে আন্তর্জাতিক ফ্লাইট চলাচল নিষেধাজ্ঞা আরোপের পর সিঙ্গাপুরসহ মধ্যপ্রাচ্যের পাঁচটি দেশে আবার তা চালুর সিদ্ধান্ত নেয় সরকার। সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, ওমান, কাতার ও সিঙ্গাপুরে এসব ফ্লাইট চলাচলের কথা ছিল। কিন্তু গত শনিবার ফ্লাইট চালুর প্রথম দিনেই ১৪টি ফ্লাইটের মধ্যে সাতটি ফ্লাইট বাতিল করায় দুর্ভোগে পড়েন প্রবাসী কর্মীরা।

এর মধ্যে ছিল বিমান বাংলাদেশ এয়ারলাইনসের পাঁচটি ফ্লাইট। বাকি দুটির মধ্যে বেসরকারি ইউএস-বাংলা এয়ারলাইনসের ওমানের ফ্লাইট ও ফ্লাই দুবাইয়ের একটি। এর মধ্যে সৌদি আরবের তিনটি ও সংযুক্ত আরব আমিরাতগামী চারটি ফ্লাইট ছিল।

তবে বিপর্যয় কাটিয়ে বিশেষ ফ্লাইটে করে গতকাল রবিবার সংযুক্ত আরব আমিরাতসহ চারটি দেশে যান প্রবাসীরা। যদিও সিঙ্গাপুরের বাতিল হওয়া বিমানের ফ্লাইটের বিষয়ে গতকাল রবিবার পর্যন্ত জানতে না পারায় কিছুটা উৎকণ্ঠার মধ্যে ছিলেন সিঙ্গাপুরের যাত্রীরা। গতকাল বিমানবন্দরে প্ল্যাকার্ড হাতে বিক্ষোভ করেন এই গন্তব্যের টিকিট কাটা যাত্রীরা। এর মধ্যেই বাংলাদেশ বিমানের বিশেষ ফ্লাইট মঙ্গলবার (২০ এপ্রিল) সিঙ্গাপুর যাবে বলে ঘোষণা এলো আজ।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102