ads
সোমবার, ৩০ মার্চ ২০২৬, ০৩:৫৯ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

দিল্লিতে ৬ দিনের লকডাউন ঘোষণা

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : সোমবার, ১৯ এপ্রিল, ২০২১
  • ৩১ বার পঠিত

করোনা সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় আজ থেকে ভারতের রাজধানী দিল্লিতে ৬ দিনের লকডাউন ঘোষণা করা হয়েছে।

স্থানীয় সময় আজ রাত ১০টা থেকে শুরু হয়ে চলবে আগামী সোমবার (২৬ এপ্রলি) সকাল পর্যন্ত। খবর-এনডিটিভির

আজ সোমবার (১৯ এপ্রিল) সকালে দিল্লির মুখ্যমন্ত্রী অরভিন্দ কেজরিওয়াল ও লেফটেন্যান্ট গভর্ণর অনিল বাইজাল এর মধ্যে এক বৈঠকের পর এমন সিদ্ধান্ত নেয়া হয়।

লকডাউনের সময় সমস্ত বেসরকারী অফিসের কর্মকর্তাগণ বাসায় থেকে অফিস করবেন। তবে জরুরি সেবাসমূহের পাশাপাশি সরকারি কিছু অফিস খোলা থাকবে।

রবিবার শুধু দিল্লিতেই রেকর্ড ২৫ হাজার ৪৬২ জন নতুন করে করোনায় আক্রান্ত হয়। প্রত্যেক তিনজনের মধ্যে একজনের করোনা পজিটিভ ফলাফল আসছে। শনিবার ২৪ হাজার ৩৭৫ জনের করোনা শনাক্ত হয় এবং মারা যায় ১৬৭ জন।

এর আগে রাজধানী দিল্লিতে সংক্রমণ নিয়ন্ত্রণে শুধুমাত্র সাপ্তাহিক ছুটির দিনে কারফিউ জারি করা হয়েছিল। কিন্তু দিল্লির কিছু কিছু এলাকায় বিধিনিষেধ যথাযথভাবে পালন না করায় সংক্রমণ বাড়তে থাকে।

দেশটিতে রবিবার রেকর্ড এক হাজার ৬শ ২৫ জনের মৃত্যু হয়েছে, শনাক্ত ২ লাখ ৭৫ হাজার ৩০৬ জন। এনিয়ে ভারতে করোনায় এক লাখ ৭৮ হাজার জনের বেশি মৃত্যু হলো। শনাক্ত দেড় কোটির বেশি।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102