ads
বুধবার, ১৭ জুন ২০২৬, ০৮:০২ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

কোম্পানীগঞ্জ আ.লীগের সাধারণ সম্পাদক গুলিবিদ্ধ

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : সোমবার, ১৯ এপ্রিল, ২০২১
  • ৩২ বার পঠিত

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সিরাজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুন্নবী চৌধুরীকে গুলি করেছে দুর্বৃত্তরা। এ সময় তাকে লোহার রড দিয়ে এলোপাতাড়ি পিটিয়ে জখমও করা হয়। আজ সোমবার (১৯ এপ্রিল) বেলা ১১টার সময় বসুরহাট পৌরসভার ৩ নম্বর ওয়ার্ড করালিয়ার কলাবাগান এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, বসুরহাট বাজারে আসার উদ্দেশে সকালে নিজ বাড়ি থেকে মোটরসাইকেলে বের হন নুরুন্নবী চৌধুরী। পথে কলাবাগান এলাকায় পৌঁছলে একদল দুর্বৃত্ত মোটরসাইকেলের গতিরোধ করে তার পায়ে গুলি করে। পরে হামলাকারীরা তাকে লোহার রড দিয়ে এলোপাতাড়ি পিটিয়ে রাস্তায় ফেলে পালিয়ে যায়। ঘটনাস্থল থেকে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে প্রথমে কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে অবস্থার অবনতি হলে ঢাকায় স্থানান্তর করে।

কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক নাছির উদ্দিন জানান, আহত আওয়ামী লীগ নেতা নুরুন্নবীর বাম পায়ে গুলি লেগেছে এবং শরীরের বিভিন্নস্থানে আঘাতের চিহৃ রয়েছে। প্রাথমিক চিকিৎসা শেষে উনাকে ঢাকায় স্থানান্তর করা হয়েছে। কোম্পানীগঞ্জ থানার ওসি মীর জাহেদুল হক রনি ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102