ads
বুধবার, ১৭ জুন ২০২৬, ০৮:০৪ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

গাজীপুরে ককটেল বিস্ফোরণ,গ্রেফতার ৩

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : সোমবার, ১৯ এপ্রিল, ২০২১
  • ৩৭ বার পঠিত

গাজীপুরের কালিয়াকৈর কালামপুর এলাকায় হেফাজত নেতা মামুনুল হকের গ্রেফতারের প্রতিবাদ মিছিলের চেষ্টাকালে উপজেলা হেফাজতের আমিরসহ তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় দুষ্কৃতকারীদের ককটেল বিস্ফোরণে তিন পুলিশ সদস্য আহত হয়েছেন বলেও দাবি পুলিশের।

গ্রেফতাররা হলেন- কালিয়াকৈর উপজেলা হেফাজতের আমির ও চন্দ্রা দারুল উলুম মাহমুদ নগর মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা এমদাদুল্লাহ ওরফে এমদাদুল হক, একই মাদ্রাসার সহকারী শিক্ষক আশরাফুল ইসলাম ও তার ভাই মোহাম্মদ আলী। গ্রেফতারদের ৪ দিনের রিমান্ড আবেদন করে গাজীপুর আদালতে পাঠানো হয়েছে।

কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনোয়ার হোসেন চৌধুরী জানান, হেফাজত নেতা মামুনুল হককে গ্রেফতারের প্রতিবাদে কতিপয় ব্যক্তি কালামপুর এলাকায় একত্র হয়ে ধ্বংসাত্মক কার্যক্রম চালাতে পারে এমন সংবাদের ভিত্তিতে গতরাতে পুলিশ সেখানে অভিযান পরিচালনা করে। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে ৩৫-৪০ জন দুষ্কৃতকারী অতর্কিতভাবে পুলিশকে লক্ষ্য করে কয়েকটি ককটেল নিক্ষেপ করে। একটি ককটেল বিস্ফোরণে তিন পুলিশ সদস্য আহত হন। আত্মরক্ষার্থে পুলিশ কয়েক রাউন্ড শটগানের গুলি ছোড়ে। পরে ঘটনাস্থল থেকে পুলিশ কালিয়াকৈর উপজেলা হেফাজতের আমির এমদাদসহ তিনজনকে গ্রেফতার করে।

ওসি বলেন, আহত পুলিশ সদস্যদের উপজেলা হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। এ ঘটনায় কালিয়াকৈর থানার এসআই মোর্শেদ আলী মোল্লা বাদী হয়ে বিস্ফোরক আইনে মামলা দায়ের করেছের। পরে সোমবার (১৯ এপ্রিল) দুপুরে গ্রেফতারদের ৪ দিনের রিমান্ড আবেদন করে আদালতে পাঠানো হয়েছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102