ads
বুধবার, ১৭ জুন ২০২৬, ০৮:০৭ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

নারায়ণগঞ্জে আম পাড়াকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষ, আহত ১২

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : সোমবার, ১৯ এপ্রিল, ২০২১
  • ৩৬ বার পঠিত

নারায়ণগঞ্জের রূপগঞ্জে গাছ থেকে আম পাড়াকে কেন্দ্র করে দুইপক্ষের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয়পক্ষের অন্তত ১২ জন আহত হয়েছেন। রবিবার রাতে উপজেলার ভুলতা ইউনিয়নের মাঝিপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানান, গত বৃহস্পতিবার ও শুক্রবার রাতে স্থানীয় কয়েকজন দুর্বৃত্ত মাহবুব আলম নামে এক ব্যক্তির গাছ থেকে আম পাড়ে। এ নিয়ে শুক্রবার রাতে মাহবুব আলম ও তার বড় ভাই গুলজার হোসেনের সঙ্গে তাদের বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে ক্ষিপ্ত হয়ে অভিযুক্ত দুর্বৃত্তরা মাহবুব আলমের বাড়িতে গিয়ে হামলা-ভাঙচুর চালায় ও তার পরিবারের সদস্যদের মারধর করেন।

বিষয়টি শনিবার সকালে গ্রাম্য সালিশে মীমাংসা হলেও অভিযুক্ত শুভ সালিশ না মেনেই চলে যায়। রবিবার রাত ১০টার দিকে শুভ ও তার সহযোগীরা মাহবুব আলমের প্রতিবেশী আব্বাস নামে এক ব্যক্তিকে রাস্তায় একা পেয়ে মারধর করেন। পরে আব্বাসের পক্ষের লোকজন ও গ্রামবাসী ক্ষিপ্ত হয়ে শুভ বাহিনীর উপর পাল্টা হামলা চালায়। এসময় দুপক্ষের মাঝে ধাওয়া-পাল্টা ধাওয়া সংঘর্ষের ঘটনা ঘটে। এ ঘটনায় উভয়পক্ষের অন্তত ১২ জন আহত হয়েছেন বলে জানা গেছে। আহতের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এ ব্যাপারে ভুলতা ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর নাজিম উদ্দিন বলেন, আমি পুলিশ নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। ঘটনা তদন্ত করে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102