রাজশাহীতে ড্রাম থেকে উদ্ধার করা নারীর মৃতদেহের পরিচয় পেয়েছে পুলিশ। লাশ গুমের মূল হোতাসহ ৪ জনকে গ্রেপ্তার করে করা হয়েছে।
পুলিশ জানায়, নিহত শ্রীমতি ননিকা রানী রায়ের বাড়ি ঠাকুরগাঁওয়ের মিলনপুরে। তার সাথে র্দীঘদিন প্রেমের সম্পর্ক ছিল কনস্টেবল নিমাই চন্দ্র সরকারের। একসময় নিমাইকে ননিত রানী বিয়ের জন্য চাপ দিলে দুজনের বিরোধ তৈরি হয়। এরজের ধরে বুধবার রাজশাহীতে ভাড়া বাড়িতে ডেকে নিয়ে শ্বাস রোধ করে তাকে হত্যা করে নিমাই। এরপর লাশ ড্রামে ভরে মাইক্রোবাসে করে নিয়ে গিয়ে জলাশয়ে ফেলে দেয় সে।
এ ঘটনায় পুলিশ কনস্টেবল নিমাইসহ মোট ৪জনকে গ্রেপ্তার করে পুলিশ।