ads
বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ০২:২৯ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

২৮ এপ্রিল পর্যন্ত বাড়লো ফ্লাইট চলাচলে নিষেধাজ্ঞা

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : সোমবার, ১৯ এপ্রিল, ২০২১
  • ২৯ বার পঠিত

চলমান সর্বাত্মক লকডাউনের মেয়াদ ২৮ এপ্রিল পর্যন্ত বাড়ছে বলে জানিয়েছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন। চলমান লকডাউনের কারণে আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ রুটে নিয়মিত ফ্লাইট চলাচলের ওপর আরেক দফায় নিষেধাজ্ঞা বাড়ানো হয়েছে।

বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) আগামী ২১ এপ্রিল থেকে ২৮ এপ্রিল পর্যন্ত এ নিষেধাজ্ঞা বৃদ্ধি করেছে। এছাড়াও অভ্যন্তরীণ ফ্লাইট চলাচলে নিষেধাজ্ঞার মেয়াদও ২৮ এপ্রিল পর্যন্ত বৃদ্ধি করেছে বেবিচক।

সোমবার বেবিচকের ফ্লাইট স্ট্যান্ডার্ড অ্যান্ড অপারেশনস মেম্বার গ্রুপ ক্যাপ্টেন চৌধুরী এম জিয়া উল কবীর স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সরকারের গাইডেন্স ও নির্দেশনা অনুযায়ী বিশ্বের সব দেশ এবং বাংলাদেশে থেকে আন্তর্জাতিক রুটে ফ্লাইট চলাচলের ওপর নিষেধাজ্ঞা আগামী ২৮ এপ্রিল পর্যন্ত বৃদ্ধি করা হলো। পৃথক এক বিজ্ঞপ্তিতে অভ্যন্তরীণ ফ্লাইট চলাচলে নিষেধাজ্ঞার মেয়াদও ২৮ এপ্রিল পর্যন্ত বৃদ্ধি করার কথা জানানো হয়েছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102