ads
বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০৯:০১ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

কিউবায় রাউল কাস্ত্রোর স্থলাভিষিক্ত ক্যানেল

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২০ এপ্রিল, ২০২১
  • ২৯ বার পঠিত

কিউবার কমিউনিস্ট পার্টির প্রধান হিসেবে স্থলাভিষিক্ত হয়েছেন মিগুয়েল দিয়াজ ক্যানেল। ২০১৮ সালে তার কাছে প্রেসিডেন্টের ক্ষমতা হস্তান্তর করেছিলেন রাউল কাস্ত্রো।

১৯৫৯ সালে সালের পর থেকে এই প্রথম ফিদেল কাস্ত্রো ও রাউল কাস্ত্রোর বাইরে অন্য কেউ কিউবায় ক্ষমতাসীন হলেন। মিগুয়েল দিয়াজ ক্যানেল কাস্ত্রোদের অনুগত। তাদের অর্থনৈতিক মতাদর্শের অনুসারী তিনি।

৬০ বছর বয়সী মিগুয়েল দিয়াজ ক্যানেলের কাছে ২০১৮ সালে প্রেসিডেন্টের ক্ষমতা হস্তান্তর করেছিলেন রাউল। জাতীয় সরকারের নেতৃত্বে আসার আগে মিগুয়েল দুটি প্রদেশে দলকে নেতৃত্ব দিয়েছিলেন।

গত শুক্রবার কিউবার কমিউনিস্ট পার্টির নেতৃত্ব ছেড়ে দেওয়ার ঘোষণা দিয়েছেন রাউল। তখন তিনি দলীয় কংগ্রেসে অপেক্ষাকৃত তরুণ নেতৃত্বের কাছে ক্ষমতা হস্তান্তরের বিষয়টি নিশ্চিত করেন।

ভাষণে রাউল বলেন, তার আশা নবীন নেতৃত্ব সাম্রাজ্যবাদবিরোধী চেতনায় দলকে এগিয়ে নেবে এবং দলীয় আদর্শের প্রতি অনুগত থাকবে। দিয়াজ ক্যানেল রাউল কাস্ত্রোর চেয়ে প্রায় ৩০ বছরের ছোট।

ফিদেল কাস্ত্রোর পরে ২০১১ সাল থেকে কিউবার শাসনক্ষমতায় রয়েছেন রাউল কাস্ত্রো।

১৯৫৯ সাল থেকে কিউবায় নেতৃত্ব দেন ফিদেল কাস্ত্রো। ২০০৬ সালে তিনি অসুস্থ হয়ে পড়েন। এর দুই বছর পর তিনি আনুষ্ঠানিকভাবে তার ভাইয়ের কাছে ক্ষমতা হস্তান্তর করেন। ২০১৬ সালে ফিদেল কাস্ত্রো মারা যান।

মিগুয়েল দিয়াজ ক্যানেলের জন্ম কিউবার বিপ্লবের পরে। তিনি কাস্ত্রোদের একনিষ্ঠ সমর্থক।

বিংশ শতাব্দীর শুরুর দিকে রাজনৈতিক জীবন শুরু করেন দিয়াজ ক্যানেল। তিনি সান্তা ক্লারাতে ইয়ং কমিউনিস্ট লিগের সদস্য ছিলেন। ২০০৯ সালে দিয়াজ ক্যানেল শিক্ষামন্ত্রী হন।

২০১৩ সালে তিনি ভাইস প্রেসিডেন্ট হন। পাঁচ বছর পরে ২০১৮ সালে কিউবার ন্যাশনাল অ্যাসেম্বলিতে ৯৯ দশমিক ৮৩ শতাংশ ভোটে তিনি কিউবার প্রেসিডেন্ট নির্বাচিত হন।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102