ads
বুধবার, ১৭ জুন ২০২৬, ০৭:০২ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

বরিশালে ২৪ ঘণ্টায় মৃত্যু ৫, শনাক্ত ১২৯

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২০ এপ্রিল, ২০২১
  • ৩৩ বার পঠিত

বরিশালে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত ও উপসর্গ নিয়ে পাঁচজনের মৃত্যু হয়েছে। এ সময়ে ১২৯ জন শনাক্ত হয়েছেন বলে জানিয়েছে বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ও শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালকের দফতর।

বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. বাসুদেব কুমার দাস বলেন, নতুন ১২৯ জন শনাক্ত নিয়ে বিভাগে মোট শনাক্ত দাঁড়িয়েছে ১৩ হাজার ৬৩২ জন। এর মধ্যে বরিশালে নতুন শনাক্ত ৪৯ জন নিয়ে মোট ৬ হাজার ২১০ জন, পটুয়াখালীতে নতুন ১৯ জন নিয়ে মোট ২ হাজার ২৯ জন, ভোলায় নতুন ২৯ জন নিয়ে মোট ১ হাজার ৫৭৪ জন, পিরোজপুরে নতুন ১২ জন নিয়ে মোট ১ হাজার ৪৯৮ জন, বরগুনায় নতুন ৮ জন নিয়ে মোট ১ হাজার ১৭৫ জন এবং ঝালকাঠিতে নতুন ১২ জন নিয়ে মোট ১ হাজার ১৪০ জন শনাক্ত হয়েছে।

এদিকে গত ২৪ ঘণ্টায় পটুয়াখালীতে ৪২ বছরের একজন, দুমকি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে করোনা আক্রান্ত হয়ে একজন মারা গেছেন। এ নিয়ে বিভাগে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়াল ২৪৪ জন। এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ১১ হাজার ১৪৫ জন।

বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল পরিচালকের তথ্য সংরক্ষক জে. খান স্বপন জানান, গত ২৪ ঘণ্টায় (সোমবার) শেবাচিমের করোনা ইউনিটে ১৭ জন ভর্তি হয়েছেন। এর মধ্যে কোভিড পজিটিভ ৫ জন। এ সময় করোনা আক্রান্ত হয়ে একজন এবং উপসর্গ নিয়ে তিনজন মারা গেছেন। করোনা ওয়ার্ডে এখন ১০৩ জন রোগী চিকিৎসাধীন আছেন। যাদের মধ্যে ৩৮ জনের করোনা পজিটিভ।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102