ads
বুধবার, ১৭ জুন ২০২৬, ০৭:০২ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

করোনা; চট্টগ্রামে আরও ৮ জনের মৃত্যু, শনাক্ত ৩৪৭

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২০ এপ্রিল, ২০২১
  • ২৯ বার পঠিত

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে আরও আটজনের মৃত্যু হয়েছে। এ সময়ে নতুন আক্রান্ত শনাক্ত হয়েছেন ৩৪৭ জন। এ নিয়ে চট্টগ্রাম জেলায় মোট মৃতের সংখ্যা দাঁড়াল ৪৭২ এবং শনাক্তের সংখ্যা দাঁড়িয়েছে ৪৭ হাজার ৫৭৪ জনে।

মঙ্গলবার (২০ এপ্রিল) চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনে এসব তথ্য জানা গেছে।

সিভিল সার্জন ডা. শেখ ফজলে রাব্বি জানান, গতকাল (সোমবার) চট্টগ্রামের বিভিন্ন ল্যাবে এক হাজার ৫৫৬ নমুনা পরীক্ষায় ৩৪৭ জনের দেহে করোনার জীবাণু শনাক্ত হয়। এদের মধ্যে নগরের ২৬৩ জন এবং উপজেলার ৮৪ জন।

গত ২৪ ঘণ্টায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল্যাবে ৫৮ জন, ফৌজদারহাট বিআইটিআইডি ল্যাবে ৬১ জন, চট্টগ্রাম মেডিকেল কলেজ ল্যাবে ৫০ জন এবং চট্টগ্রাম ভেটেরিনারি ইউনিভার্সিটি ল্যাবে ২৩ জনের করোনা সংক্রমণ শনাক্ত হয়।

এছাড়া ইমপেরিয়াল হাসপাতাল ল্যাবে ৩২ জন, শেভরণ হাসপাতাল ল্যাবে ৬৬ জন, আগ্রাবাদ মা ও শিশু হাসপাতাল ল্যাবে ২৬ জন এবং জেনারেল হাসপাতাল আরটিআরএল ল্যাবে ৩১ জনের করোনার সংক্রমণ শনাক্ত হয়।

জেলা প্রশাসন সূত্রে জানা যায়, করোনাভাইরাস সংক্রমণ ঠেকাতে দেশব্যাপী ঘোষিত কঠোর লকডাউনের পর গতকালও চট্টগ্রামের বিভিন্ন স্থানে অভিযান চালিয়েছে একাধিক নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত।

এসব অভিযানে ২৯ মামলায় মোট ১৩ হাজার ১৫০ টাকা জরিমানা আদায় করা হয়। একই সঙ্গে সচেতনতার জন্য এক হাজার মাস্ক বিতরণ করা হয়। এছাড়া স্বাস্থ্যবিধি নিশ্চিত করতে এবং লকডাউন বাস্তবায়নে আজও চট্টগ্রামের বিভিন্ন স্থানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হবে বলে জানা যায়।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102