ads
বুধবার, ১৭ জুন ২০২৬, ০৭:০২ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

হাতবাঁধা অবস্থায় প্রবাসীর স্ত্রীর লাশ উদ্ধার

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২০ এপ্রিল, ২০২১
  • ২৭ বার পঠিত

টাঙ্গাইল প্রতিনিধি; টাঙ্গাইলের মির্জাপুরে সাদিয়া আক্তার সেতু নামের এক প্রবাসীর স্ত্রীর লাশ উদ্ধার করা হয়েছে। সোমবার (১৯ এপ্রিল) রাতে উপজেলার বাঁশতৈল ইউনিয়নের পেকুয়া এলাকায় স্বামীর বাড়ি থেকে ঝুলন্ত অবস্থায় তার হাতবাঁধা লাশ উদ্ধার করে পুলিশ।

মৃত সাদিয়া উপজেলার আজগানা ইউনিয়নের বেলতৈল গ্রামের সেলিম মিয়ার মেয়ে।

পুলিশ জানায়, দুই বছর আগে উপজেলার বাঁশতৈল ইউনিয়নের পেকুয়া এলাকার রফিকুল ইসলামের ছেলে দক্ষিণ আফ্রিকা প্রবাসী মো. ওয়াজেদ আলীর সঙ্গে একই উপজেলার সাদিয়ার বিয়ে হয়। বিয়ের পর থেকে সাদিয়ার সঙ্গে স্বামীর বাড়ির লোকজনের সম্পর্ক ভালো যাচ্ছিলো না।

রমজানের কয়েক দিন আগে সাদিয়া শ্বশুরবাড়ি থেকে বাবার বাড়িতে আসেন। দুইদিন আগে শ্বশুরবাড়িতে ফিরে যান।

সাদিয়ার বাবা সেলিম মিয়া ও পরিবারের দাবি, সোমবার সন্ধ্যায় সাদিয়াকে পরিকল্পিতভাবে হত্যার পর লাশ ফাঁসিতে ঝুলিয়ে রাখা হয়েছে।

খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে ওড়না দিয়ে দুই হাত পেছনে বাঁধা অবস্থায় ফাঁসিতে ঝুলানো লাশ উদ্ধার করে মির্জাপুর থানা পুলিশ।

মির্জাপুর থানার উপ-পরিদর্শক (এসআই) মো. আজিম খান বলেন, দুই হাত ওড়না দিয়ে পেচানো অবস্থায় গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।

তিনি আরো বলেন, এটি হত্যাকাণ্ড হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে গ্রেফতার করা হয়নি।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102