চাঁপাইনবাবগঞ্জে গত ২৪ ঘন্টায় নতুন করে ১৯ জন করোনায় আক্রান্ত হয়েছে। আজ বুধবার সকালে বিষয়টি নিশ্চিত করেন জেলা সিভিল সার্জন ডা. জাহিদ নজরুল চৌধুরী।
১৯ জন করোনা পজিটিভের মধ্যে ১৪ জন সদর উপজেলার, ২ জন শিবগঞ্জ উপজেলার ও ৩ জন গোমস্তাপুর উপজেলার।
চাঁপাইনবাবগঞ্জের সিভিল সার্জন জানান, সদর উপজেলাসহ ৪ উপজেলা থেকে ৫৩ জনের নমুনা সংগ্রহ করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাবে পাঠানো হলে নতুন করে ১৯ জনের শরীরিরে করোনা পজিটিভ ধরে পরে। করোনা সনাক্তদের মধ্যে অধিকাংশই চাঁঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার বাসিন্দা।
এখন পর্যন্ত চাঁপাইবাবগঞ্জে ৮৯ জনের শরীরের করোনা শনাক্ত হয়েছে। আর করোনায় মৃতুবরণ করেছেন ১৪ জন।