ads
মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬, ০১:৪৫ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

ভার্চুয়াল শুনানিতে মঙ্গলবার জামিন পেলেন দেড় হাজার কারাবন্দি

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বুধবার, ২১ এপ্রিল, ২০২১
  • ৪৯ বার পঠিত

সারা দেশের নিম্ন আদালতে ভার্চুয়াল শুনানি নিয়ে গতকাল মঙ্গলবার (২০ এপ্রিল) এক হাজার ৫৭৬ জন কারাবন্দি আসামিকে জামিন দেওয়া হয়েছে।

সুপ্রিম কোর্টের মুখপাত্র মোহাম্মদ সাইফুর রহমান আজ বুধবার (২১ এপ্রিল) সকালে এ তথ্য জানিয়েছেন। তিনি জানান, গত ১২ এপ্রিল থেকে করোনা সংক্রমণ রোধকল্পে পুনরায় দ্বিতীয় দফায় সারা দেশে অধঃস্তন আদালত এবং ট্রাইব্যুনালে শারীরিক উপস্থিতি ব্যতিরেকে ভার্চুয়াল পদ্ধতিতে জামিন ও অতি জরুরি ফৌজদারি দরখাস্ত শুনানি হচ্ছে।

সাইফুর রহমান আরো জানান, গত ১২ এপ্রিল এক হাজার ৬০৪ জন, ১৩ এপ্রিল তিন হাজার ২৪০ জন, ১৫ এপ্রিল দুই হাজার ৩৬০ জন, ১৮ এপ্রিল এক হাজার ৮৪২ জন, ১৯ এপ্রিল এক হাজার ৬৩৫ জন হাজতি এবং ২০ এপ্রিল এক হাজার ৫৭৬ অভিযুক্ত ব্যক্তি জামিন পেয়ে কারামুক্ত হয়েছেন। মোট ছয় কার্যদিবসে ১২ হাজার ২৫৮ জন হাজতি জামিনে মুক্তি পেয়েছেন।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102