ads
বুধবার, ১৭ জুন ২০২৬, ০৪:২৩ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

দাতা সংস্থা ও সরকারের সাথে আলোচনার পর ভাসানচরে অর্থায়নের সিদ্ধান্ত: জাতিসংঘ

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বুধবার, ২১ এপ্রিল, ২০২১
  • ৩৪ বার পঠিত

দাতা সংস্থা ও সরকারের সাথে আলোচনার পরই ভাসানচরে অর্থায়নের বিষয়ে সিদ্ধান্ত নেবে জাতিসংঘ। ইমেইলে এ তথ্য জানায় সংস্থাটি। ভাসানচরের সার্বিক অবকাঠামোর প্রশংসা করলেও দুর্যোগকালীন ব্যবস্থাপনা নিয়ে উদ্বেগ আছে তাদের।

চলতি বছর মার্চে প্রথমবারের মতো ভাসানচর সফর করে জাতিসংঘের প্রতিনিধি দল। পরে সরকারকে দেয়া দুই পাতার প্রতিবেদনে প্রাথমিক মতামত

তুলে ধরে সংস্থাটি। এ বিষয়ে জানতে চাওয়া হলে জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা UNHCR থেকে ইমেইলে জানানো হয়, গুরুত্বপূর্ণ কিছু পরামর্শের কথা।

জাতিসংঘ মনে করে, রোহিঙ্গাদের নিরাপত্তা ও কল্যাণের জন্য বিশেষ করে শিশু, নারী বয়স্কদের নির্দিষ্ট প্রয়োজন মেটাতে হবে। থাকতে হবে শিক্ষা,উন্নয়ন এবং কাজের সুযোগ। ভাসানচরে সরকারের বিনিয়োগ, অবকাঠামো নির্মাণের প্রশংসা করলেও প্রাকৃতিক দুর্যোগে জরুরী ব্যবস্থাপনা, পর্যাপ্ত খাবার ও সেবার জোগান নিয়ে শঙ্কা জানায় সংস্থাটি।

ই-মেইলে UNCHR জানায়, আগামীতে ভাসানচর ইস্যুতে কাজ করতে সরকারের সাথে আরো আলোচনার প্রয়োজন আছে। এর মাধ্যমে ভাসানচর পরিচালনা পরিকল্পনা ও নীতি প্রণয়ন করা হবে। আর সংশ্লিষ্ট কর্তৃপক্ষ, দাতা সংস্থা ও সরকারের সাথে আলোচনার পরই, ভাসানচরে অর্থায়নের বিষয়ে সিদ্ধান্ত নেবে জাতিসংঘ।

সরকার বলছে, জাতিসংঘ সার্বিকভাবে ভাসানচর সম্পর্কে ইতিবাচক মনোভাবের কথা জানিয়েছে। দ্রুতই দশ পাতার আরো একটি প্রতিবেদন দেয়ার কথা রয়েছে জাতিসংঘের।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102