ads
বুধবার, ১৭ জুন ২০২৬, ০৪:২৩ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

ফরিদপুরে জমি সংক্রান্ত বিরোধের জেরে কৃষককে কুপিয়ে হত্যা

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বুধবার, ২১ এপ্রিল, ২০২১
  • ২৯ বার পঠিত

ফরিদপুরের সালথায় জমি সংক্রান্ত বিরোধের জেরে মো. ওলিয়ার শেখ (৬০) নামে এক বৃদ্ধ কৃষককে কুপিয়ে হত্যা করা হয়েছে।

মঙ্গলবার (২১ এপ্রিল) রাত সাড়ে ৯টার দিকে নিহত ওই বৃদ্ধের নিজ বাড়ির পাশে একটি বাগানে এ ঘটনা ঘটে।

তিনি উপজেলার যদুনন্দী ইউনিয়নের সাধুহাটি গ্রামের মৃত আদম শেখের ছেলে। ওলিয়ার বিবাহিত এবং তার চার মেয়ে ও দুই ছেলে রয়েছে। এ ব্যাপারে নিহতের পরিবার মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছে।

নিহত ওলিয়ারের ছেলে মুশা অভিযোগ করে বলেন, আমরা গরিব। আমাদের বাড়ির জমি ছাড়া কোনও জমি নেই। আমরা বাড়ির পাশে ৩০ শতক জমি লিজ নিয়ে বেগুনের আবাদ করেছি। আমাদের বেগুন ক্ষেতের পাশে প্রতিবেশী ইসহাক শেখের পানের বরজ রয়েছে। ওই পানের বরজে যাওয়া-আসার জন্য ইসহাক আমার বাবাকে বেগুন ক্ষেতের ভিতর দিয়ে একটি পথ বের করে দিতে বলেন। এতে আমার বাবা রাজি না হলে তার ওপর তিনি ক্ষিপ্ত হয়।

তিনি আরও বলেন, এ নিয়ে স্থানীয়ভাবে কয়েক দফা সালিশ হয়েছে। কয়েকবার আমার বাবা ও চাচার উপর হামলাও করেছে ইসহাক ও তার ছেলেরা। সবশেষ মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে সাধুহাটি গ্রামের একটি চায়ের দোকান থেকে চা খেয়ে বাড়ি ফেরার পথে ইসহাক শেখ ও তার সহযোগীরা আমার বাবাকে কুপিয়ে নির্মমভাবে হত্যা করে। মৃত্যুর আগে আমার বাবা ওদের নাম বলে গেছে।

সালথা থানার অফিসার ইনচার্জ (ওসি) আশিকুজ্জামান বলেন, পূর্ব শত্রুতার জের ধরে ওলিয়ার শেখকে প্রতিবেশী ইছাহাক গংরা কুপিয়ে গুরুতর জখম করে। পরে আহতবস্থায় ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পর কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। এ বিষয় মামলার প্রস্ততি চলছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102