ads
বুধবার, ১৭ জুন ২০২৬, ০৪:২৪ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

শেরপুরে স্বাস্থ্যকর্মীকে উত্ত্যক্ত করার প্রতিবাদ করায় সহকর্মীকে মারধর

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বুধবার, ২১ এপ্রিল, ২০২১
  • ২৮ বার পঠিত

শেরপুরের সদর হাসপাতালে কর্মরত এক নারী ইন্টার্ন মেডিকেল অ্যাসিস্ট্যান্টকে উত্ত্যক্ত করার প্রতিবাদ করায় তার সহকর্মীকে মারধরের অভিযোগ উঠেছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে আরাফাত নামে এক যুবককে আটক করেছে পুলিশ। বুধবার দুপুর পৌনে ১টার দিকে এ ঘটনা ঘটে।

জানা যায়, ওই নারী স্বাস্থ্যকর্মীকে প্রতিদিন উত্ত্যক্ত করে হাসপাতালস্থ নারায়ণপুর এলাকার আরাফাত ও তার কয়েক বন্ধু। প্রতিদিনের ন্যায় বুধবারও কর্মস্থলে যাচ্ছিলেন ওই স্বাস্থ্যকর্মী। এসময় তারা উত্ত্যক্ত শুরু করলে ওই নারী স্বাস্থ্যকর্মীর সহকর্মী নাজমুল ইবনে হাফিজ প্রতিবাদ করে। এতে তারা ক্ষিপ্ত হয়ে তারা নাজমুলকে পিটিয়ে আহত করেছে। পরে ঘটনার প্রতিবাদে তাৎক্ষণিক হাসপাতালের সামনের রাস্তা প্রায় এক ঘণ্টা অবরোধ করে রাখে শতাধিক বিক্ষুব্ধ ইন্টার্ন মেডিকেল অ্যাসিস্ট্যান্টরা।

বিষয়টি নিশ্চিত করে শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন জানান, মামলার প্রস্তুতি চলছে। ঘটনার সাথে কে কে জড়িত পুলিশ খতিয়ে দেখছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102